করোনাভাইরাস মহামারির কারণে বাংলাদেশসহ মোট ২৬টি দেশ থেকে ভ্রমণের ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়েছে পাকিস্তান। আজ রোববার পাকিস্তানের দ্য ডন পত্রিকার অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
খবরে বলা হয়, পাকিস্তানের ন্যাশনাল কমান্ড অ্যান্ড অপারেশন সেন্টার (এনসিওসি) শনিবার ২৬টি দেশ থেকে ভ্রমণের ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ দিয়েছে।
পাকিস্তানের ন্যাশনাল হেলথ সার্ভিসেস (এনএইচএস) মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, করোনা মোকাবিলায় তিনটি ক্যাটাগরি চালু করেছে পাকিস্তান। এগুলো হলো—‘ক্যাটাগরি এ’, ‘ক্যাটাগরি বি’ ও ‘ক্যাটাগরি সি’।
‘এ’ ক্যাটাগরির অন্তর্ভুক্ত দেশগুলো থেকে পাকিস্তানে ভ্রমণের ক্ষেত্রে ভ্রমণকারীদের বাধ্যতামূলক করোনা পরীক্ষা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
‘বি’ ক্যাটাগরির দেশগুলো থেকে কেউ পাকিস্তান ভ্রমণ করতে চাইলে তার ভ্রমণের ৭২ ঘণ্টার মধ্যে পিসিআর করোনা পরীক্ষায় নেগেটিভ আসতে হবে।
আর ‘সি’ ক্যাটাগরির অন্তর্ভুক্ত দেশগুলো থেকে পাকিস্তান ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে। তবে এসব দেশ থেকে কেউ এনসিওসির সুনির্দিষ্ট নীতিমালার আওতায় পাকিস্তানে ভ্রমণ করতে পারবে।
এনসিওসির এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হওয়ার কথা নথিতে উল্লেখ করা হয়েছে।
যেসব দেশকে ‘সি’ ক্যাটাগরিতে রাখা হয়েছে, সেগুলো হলো—বাংলাদেশ, ভারত, ইরান, ভুটান, ইন্দোনেশিয়া, ইরাক, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা, ফিলিপাইন, আর্জেন্টিনা, ব্রাজিল, মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, তিউনিসিয়া, বলিভিয়া, চিলি, কলম্বিয়া, কোস্টারিকা, ডমিনিকান রিপাবলিক, ইকুয়েডর, নামিবিয়া, প্যারাগুয়ে, পেরু, ত্রিনিদাদ ও টোবাগো এবং উরুগুয়ে।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
