অনুপ্রবেশের অভিযোগে দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ উত্তর মেসিডোনিয়াতে ২০ বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশীকে আটক করা হয়েছে।
উত্তর মেসিডোনিয়ার স্থানীয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির বিভিন্ন গণামধ্যম।
পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, শনিবার নিয়মিত টহলের সময় একটি ভ্যান থেকে তাদেরকে আটক করা হয়। সার্বিয়ার সঙ্গে দেশটির সীমান্তের কাছাকাছি একটি মহাসড়ক থেকে তাদের আটক করা হয়।
এদের মধ্যে নয় জনের বয়স আঠারো বছরের নিচে। তাদেরকে বহন করা ভ্যান ড্রাইভার ছিলেন একজন উত্তর মেসিডোনিয়ান; যার বয়স অনুমানিক ৪৪ বছর। বর্তমানে তাকে পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
এর আগে শুক্রবার উত্তর মেসিডোনিয়া ও স্লোভেনিয়ার পুলিশের যৌথ প্রচেষ্টায় গ্রিস এবং মেসিডোনিয়ার সীমান্তবর্তী হাইওয়ে থেকে আরও ৫৯ জন অভিবাসনপ্রত্যাশীকে আটক করা হয়, যাদের মধ্যে ৪৩ জন ছিলেন পাকিস্তানের নাগরিক।
এছাড়াও আটক হওয়া এ ৫৯ জন অভিবাসনপ্রত্যাশীদের মাঝে ১৩ জন ছিলেন ইরিত্রিয়ার নাগরিক এবং তিন জন ছিলেন মালির নাগরিক। পাশাপাশি মানবপাচারের অভিযোগে ৩৩ এবং ৩৭ বছর বয়সী দুই সার্বিয়ান নাগরিককে আটক করে উত্তর মেসিডোনিয়ার পুলিশ প্রশাসন।
বর্তমানে আটক হওয়া এ সকল অভিবাসনপ্রত্যাশীকে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর জেভজেলিয়াতে রাখা হয়েছে।
উত্তর মেসিডোনিয়ার পুলিশ বলছে, তারা সবাই বলকান উপদ্বীপের সবচেয়ে দক্ষিণের দেশ গ্রিস থেকে নর্থ মেসিডোনিয়াতে প্রবেশ করেছিলেন। তাই খুব শীঘ্রই তাদেরকে গ্রিসে ফেরত পাঠানো হবে বলে দেশটির পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
অবৈধভাবে ইতালি, ফ্রান্স, স্পেন ও পর্তুগালসহ সেনজেনভুক্ত বিভিন্ন দেশে অবৈধ অনুপ্রবেশের জন্য বর্তমানে বলকানের এ রুটটি ব্যাপক পরিচিতি পেয়েছে।
গত কয়েক বছর ধরে তাই তুরস্ক ও গ্রিস থেকে ইতালি, ফ্রান্স, স্পেন ও পর্তুগালের মতো সেনজেনভুক্ত দেশগুলোতে অনুপ্রবেশের লক্ষে উত্তর মেসিডোনিয়া, সার্বিয়া, মন্টিনিগ্রো ও বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার মতো বলকান পেনিসুলার দেশগুলোকে অনেক অভিবাসনপ্রত্যাশী ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করছেন।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
