ইতালিতে মোহাম্মদ ইব্রাহিম (২৫) নামে এক বাংলাদেশি যুবককে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার মধ্যরাতে দেশটির তোরিনো শহরের কোর্স ফ্রান্সিয়া এলাকায় বসবাসরত ওই যুবকের বাসা থেকেই তার মৃতদেহ উদ্ধার করে ইতালি পুলিশ। এমন সংবাদ প্রকাশ করেছে স্থানীয় সংবাদমাধ্যম তরিনো টুডে। জানা গেছে, নিহত বাংলাদেশি যুবকের দেশের বাড়ি কুমিল্লায়। বাংলাদেশে তার মা-বাবা, স্ত্রী ও অন্যান্য আত্মীয় স্বজন রয়েছেন।
স্থানীয়রা জানান, নিহত বাংলাদেশি যুবক মোহাম্মদ ইব্রাহিম রেস্তোরাঁয় ডিশ ওয়াশারের কাজ করতেন। তার আরও দুইজন রুমমেট একই রেস্তোরাঁয় কাজ করেন। ওইদিন সাপ্তাহিক ছুটিতে তিনি বাসায় ছিলেন এবং তার রুমমেট কাজ থেকে যখন বাসায় প্রবেশ করেন তখন মধ্যরাত। রুমে প্রবেশ করতেই ইব্রাহিমের শিরশ্ছেদ করা মৃত দেহটি মেঝেতে পড়ে থাকতে দেখে চিৎকার করেন এবং বাসার নীচে এসে সাহায্যের জন্য কান্নাকাটি করতে থাকেন। মুহূর্তেই লোকজন জড়ো হয়, পুলিশ ঘটনাস্থলে এসে হত্যার কারণ খোঁজার চেষ্টা করেন। কিন্তু অপরাধী আগেই পালিয়ে যায়।
নিহত যুবকের বন্ধুরা বলেছেন, মোহাম্মদ ইব্রাহিম নিরীহ ও শান্ত স্বভাবের ছিল। ব্যক্তিগতভাবে কারও সঙ্গে তার শত্রুতা ছিল না। কেন তাকে সহিংসভাবে হত্যা করা হলো এর কারণ খুঁজে পাচ্ছে না কেউ-ই।
ধারণা করা হচ্ছে, সম্ভবত এটি একটি চুরির চেষ্টা ছিল। ঘটনাস্থলে পুলিশ ফরেনসিকের লোকেরা এবং মোবাইল দলের তদন্তকারীরা তদন্তের জন্য তৃতীয় তলায় অ্যাপার্টমেন্টের ভেতরে কাজ করছেন। হত্যার রহস্য বের করার চেষ্টা করছে তদন্তকারী পুলিশ।
প্রসঙ্গত, ২০১৪ সালে ইব্রাহিম ভাগ্যের চাকা ঘুরাতে পাড়ি জমিয়েছিলেন ইতালিতে। তার অকাল মৃত্যুতে দেশের বাড়ি ও ইতালি কমিউনিটিতে চলছে শোকের মাতম।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
