সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের নির্দেশে আগামী ৩১ জুলাই পর্যন্ত করোনা মহামারির কারণে দেশটির সঙ্গে ভ্রমণ নিষেধাজ্ঞায় থাকা ২০টি দেশের প্রবাসীদের ভিসা ও আকামার মেয়াদ বৃদ্ধি করে দেওয়া হবে সম্পূর্ণ বিনা খরচে।
সৌদি আরবের সঙ্গে গত ২ ফেব্রুয়ারি থেকে সংযুক্ত আরব আমিরাত, মিশর, লেবানন, তুরস্ক, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ইতালি, আয়ারল্যান্ড, পর্তুগাল, সুইজারল্যান্ড, সুইডেন, ব্রাজিল, আর্জেন্টিনা, দক্ষিণ আফ্রিকা, ভারত, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও জাপানসহ মোট ২০টি দেশের যোগাযোগ বন্ধ রয়েছে।
সৌদি প্রেস এজেন্সি জানায়, করোনা মহামারির সঙ্কটকালে বাদশাহ সালমানের নির্দেশে অর্থমন্ত্রীর দেওয়া ইকামা ও ভিসার মেয়াদ বাড়িয়েছে। যাতে করে নাগরিক ও বাসিন্দাদের সুরক্ষা নিশ্চিত করতে এবং এর প্রশস্তকরণে সরকারের অব্যাহত প্রচেষ্টা সফল ও সার্থক হয়। তাদের উপর অর্থনৈতিক ও আর্থিক প্রভাব যেন না পড়ে।
জানা গেছে, জেনারেল পাসপোর্ট অধিদপ্তর (জওয়াজাত) জাতীয় তথ্য কেন্দ্রের সহযোগিতায় স্বয়ংক্রিয়ভাবে এই সম্প্রসারণ করা হবে বলে নিশ্চিত করেছে। এদিকে, করোনার সংক্রমণ পরিস্থিতিতে সৌদি আরবে গিয়ে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে প্রবাসী কর্মীদের। এতে করে বাড়তি ৬০ থেকে ৭০ হাজার টাকা খরচ হচ্ছে প্রবাসী বাংলাদেশিদের।
বিনা খরচে ভিসা ও আকামার মেয়াদ বাড়াবে সৌদি
গত রবিবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, প্রবাসীদের বাড়তি খরচের চাপ কমাতে ২৫ হাজার টাকা করে ভর্তুকি দেবে বাংলাদেশ সরকার।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোভিড-১৯ এর বিস্তার রোধে সৌদি সরকারের জারি করা নির্দেশনা অনুযায়ী ২০ মে থেকে ৩০ জুন পর্যন্ত যেসব সৌদি প্রবাসী বাংলাদেশি কর্মী ছুটিতে নিজ খরচে বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন পালন করেছে বা করবে তাদের প্রত্যেককে ২৫ হাজার টাকা ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে এই ভর্তুকি দেওয়া হবে। এই ভর্তুকি সংশ্লিষ্ট কর্মী বা তার মনোনীত প্রতিনিধির ব্যাংক একাউন্টে প্রেরণ করা হবে।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
