নতুন নোটিশে ১১০টি দেশের ওপর থেকে ভ্রমণ ঝুঁকির সতর্কবার্তা উঠিয়ে নিলেও বাংলাদেশকে দেড় মাসের বেশি সময় এই তালিকায় রাখল যুক্তরাষ্ট্র।
করোনা পরিস্থিতি বিবেচনায় গত ২০ এপ্রিল বাংলাদেশকে লেভেল-৪ ট্রাভেল হেলথ নোটিশের অন্তর্ভুক্ত করে দেশটি।
যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) গত সোমবার (৭ জুন) তাদের ভ্রমণ নোটিশ আপডেট করেছে। বাংলাদেশ অংশ সর্বশেষ আপডেট হয় ১৯ মে। সেখানে দেশটি নিজেদের দেশের নাগরিকদের জন্য নতুন কিছু পরামর্শ যোগ করেছে।
বলা হয়েছে, ‘কারো অবশ্যই বাংলাদেশে আসার প্রয়োজন পড়লে ভ্যাকসিনের সম্পূর্ণ ডোজ নিতে হবে। ভ্যাকসিন নেয়া মানুষেরাও দেশটিতে সংক্রমণের ঝুঁকিতে আছেন।’
গত জানুয়ারির শেষ দিকেও যুক্তরাষ্ট্র বাংলাদেশ ভ্রমণে নিজেদের নাগরিকদের সতর্ক করেছিল। এবার সরাসরি না আসার পরামর্শ দিয়ে বলেছে, ‘কভিড-১৯ রোগের কারণে বাংলাদেশ ভ্রমণ করবেন না। বাংলাদেশে অপরাধ, সন্ত্রাসবাদ এবং অপহরণ থেকে রক্ষা পেতে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করবেন।’
যুক্তরাষ্ট্র তাদের লেভেল-৪ নোটিশে মোট ৬১টি দেশকে অন্তর্ভুক্ত করেছে। এর মধ্যে ৭ জুন চারটি দেশকে যোগ করা হয়েছে।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
