আমলাতন্ত্র আমাদের মধ্যে আছে, থাকবে। ফেরাউনও আমলাতন্ত্রের বিকল্প বের করতে পারেনি বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেছেন, ফেরাউনও আমলাতন্ত্র বাতিল করতে পারেনি। আমিও ছোট-খাটো আমলা ছিলাম, এখন আমি বড় আমলা। ফেরাউনকে নেতিবাচকভাবে তুলে ধরা হয়। ফেরাউন মানে অনেক বড় রাজা। আরবের অনেক দেশে ফেরাউনের নামে নাম রাখা হয়।
মঙ্গলবার শেরে বাংলা নগরে একনেক সভায় সাভারে বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র প্রকল্পের অনুমোদনের সময় এ কথা বলেন তিনি।
পরিকল্পনামন্ত্রী বলেন, আমলাতন্ত্র মন্দ নয়, আমলাতন্ত্র ভালো, আমলাতন্ত্রের বিকল্পও নাই। সোভিয়েতরা বিকল্প বের করতে পারে নাই, চীনও বের করতে পারে নাই, ফেরাউনও পারে নাই। সেই মহান আমলাতন্ত্র আমাদের মধ্যে আছে। আমলাতন্ত্রের জন্য আমরা সাভারে প্রশিক্ষণ কেন্দ্র প্রকল্পের অনুমোদন দিলাম। ফেরাউনকে এখানে নেতিবাচক হিসেবে তুলে ধরছি না। ফেরাউন শক্তিশালী সরকার ছিল।
মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন। গণভবন থেকে ভার্চুয়ালি বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।
More Stories
তাসনিম জারার ইশতেহার: ‘সেবা নেই, বিল নেই’ থেকে মেধাভিত্তিক শিক্ষা
গ্যাস–সংকট নিরসনে ‘সেবা নেই, বিল নেই’ নীতি বাস্তবায়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা গড়ে তোলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে এমপির সুপারিশ ও...
১৪ হাজার সাংবাদিকের ‘তথ্য ফাঁস’, যা বললো ইসি
সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড পেতে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটটি কিছু সময়ের জন্য আবেদনকারীদের তথ্য উন্মুক্ত ছিল। তবে এতে ডাউনলোডের অপশন...
পালাই না- বড়াই করেও সবার আগে পালিয়েছেন হাসিনা : মির্জা ফখরুল
এনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ থেকে পালাই না- এমন বক্তব্য দিয়ে দীর্ঘদিন বড়াই করলেও বাস্তবে সবার আগে...
কেউ ভোট বানচালের চেষ্টা করলে কঠোরভাবে প্রতিহত করা হবে: জামায়াত আমির
নেতা-কর্মী ও সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যদি কেউ ভোট বানচালের...
তারেক রহমান বিএনপি ছাড়া দেশকে সঠিকভাবে পরিচালনা করার অভিজ্ঞতা কোনো দলের নেই
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মানুষ এখন জানতে চায়, বাংলাদেশের মানুষ এখন দেখতে চায় যে কোন রাজনৈতিক দল এখন কোন...
পাকিস্তানে ১৪ বছর পর নামল বাংলাদেশের বিমান, ওয়াটার স্যালুটে অভ্যর্থনা
পাকিস্তানের মাটিতে দীর্ঘ ১৪ বছর পর নামল বাংলাদেশের বিমান। পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডনের খবর অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার রাতে বাংলাদেশ...
