একের পর এক পদক্ষেপেও যখন করোনা নিয়ন্ত্রণে আসছে না, তখন কঠোর লকডাউনের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে মালয়েশিয়া সরকার।
সরকারের এ সিদ্ধান্তে আবারও ঘরবন্দি হয়ে পড়েছেন কয়েক লাখ প্রবাসী বাংলাদেশি। চাকরি হারিয়ে হতাশায় সময় পার করছে অনেকে। গত বছরের মার্চেও এমন তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছিল প্রবাসীদের।
ধারাবাহিক করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে ১ জুন থেকে চলছে দুই সপ্তাহের কঠোর লকডাউন। লকডাউন সফল করতে দেশজুড়ে প্রায় আটশ’ রোডব্লক দেওয়া হয়েছে। নিত্য প্রয়োজনীয় সামগ্রী কেনাবেচা হয় এমন প্রতিষ্ঠান বাদে প্রায় সব প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। এতেই বিপত্তি। অস্থায়ী ভিত্তিতে কাজ করা কর্মীদের ছাটাই করতে শুরু করেছে অনেক প্রতিষ্ঠান। ঘরে বসে অলস সময় পার করতে হচ্ছে অনেককে। আর বন্ধের এই সময়ে বেতন না দেয়ার কথাও জানিয়ে দিয়েছে বেশ কিছু প্রতিষ্ঠান।
ফেনি প্রবাসী আকবর এদেরই একজন। সুবাংজায়ায় কর্মরত আকবরকে তার প্রতিষ্ঠান লকডাউনের এই সময়ে ঘরে থাকার পরামর্শ দিয়েছে। একই সঙ্গে এই সময়ে তাকে বেতন দেওয়া হবে না বলেও জানিয়ে দেওয়া হয়েছে।
তবে ব্যতিক্রমও রয়েছে। অনেক প্রতিষ্ঠান বন্ধ থাকলেও বেসিক বেতন দেওয়ার সিদ্ধান্তের কথা কর্মীদের জানিয়ে দিয়েছে।
শুধু বাংলাদেশি নয়, দেশটিতে কর্মরত অভিবাসী ও স্থানীয়দেরও সম্মুখিন হতে হচ্ছে এ দুর্যোগের। তবে চাকরিতে ক্ষতিগ্রস্ত স্থানীয়রা সরকারের নানা সুযোগ-সুবিধার আওতায় এলেও অভিবাসিরা কিছুই পায় না।
রাজধানী কুয়ালালামপুরে চাকরি হারানো কর্মীদের সংখ্যা কিছুটা বেশি। তবে অন্যান্য রাজ্যে এ সংখ্যাটা কম। দীর্ঘদিন মালয়েশিয়ায় আছেন এমন প্রবাসীরা জানান, করোনায় সরকার যেসব পদক্ষেপ নিয়েছেন, সেগুলো মানতে তারা বাধ্য। যদি এ লকডাউন দীর্ঘস্থায়ী হয় তবে মালয়েশিয়াজুড়ে কর্মীদের সমস্যা আরও প্রকট হবে।
এদিকে লকডাউনের মধ্যেও করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী। গত চব্বিশ ঘণ্টায় দেশটিতে ৭ হাজার ৭৪৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মারা গেছেন ৮৪ জন।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
