মালয়েশিয়ায় কঠোর লকডাউনে কিছু জরুরী সেবাখাত ছাড়া সব ধরনের সরকারি বেসরকারি খাত বন্ধ ঘোষণা করেছে সরকার।
এমতাবস্থায় প্রবাসী বাংলাদেশিদের ভিসা রিনিউ এবং অবৈধদের বৈধকরণ প্রক্রিয়া চালু রাখার স্বার্থে ডাকযোগে ও দূতাবাসের পাসপোর্ট শাখা থেকে পাসপোর্ট বিতরণ অব্যাহত রাখা হয়েছে।
করোনা স্বাস্থ্য বিধি স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম (এসওপি) মেনে মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই কার্যক্রম চলমান রাখার ঘোষণা দিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ।
প্রবাসীরা দূতাবাসে না গিয়ে ডাকযোগে ঘরে বসেও পাসপোর্ট হাতে পাবেন। পাশাপাশি অন্যন্যা সেবা দিতেও মালয়েশিয়া-বাংলাদেশ হাইকমিশন প্রস্তত রয়েছে। চলমান লকডাউনেও করোনা সংক্রমণ বেড়ে যাওয়া ১ জুন থেকে ১৪ জুন পর্যন্ত কঠোর লকডাউন ঘোষণা করে বিভিন্ন বিধি নিষেধ জারি করা হয়েছে। এই বিধি নিষেধ লঙ্ঘনের দায়ে জেল জরিমানা করা হচ্ছে। এজন্য প্রবাসীরা কর্ম হারিয়ে এক প্রকার গৃহবন্দী জীবন চালাচ্ছে।
মালয়েশিয়া সরকারের ঘোষিত ১৪ দিনের লকডাউনের মধ্যেও ঝুকি নিয়ে এবং স্বাস্থ্যবিধি মেনে দূতাবাসের কর্মকর্তারা এই সেবা দেবেন।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, হাইকমিশন ইতোমধ্যে মালয়েশিয়ার পেনাং, জহুর বারু, ইপো, তেরেঙ্গানু, মুয়ার, কুচিং প্রদেশ সমূহের স্থানীয় পোস্ট অফিসের মাধ্যমে পাসপোর্ট বিতরণ কার্যক্রম চালু রেখেছে। পাশাপাশি এবার থেকে নিম্নলিখিত স্থানেও পোস্ট অফিসের মাধ্যমে এই পাসপোর্ট সেবা প্রদান করা হবে।
দেশটি রাজধানীর কুয়ালালামপুর জিপিও-৫০৬৭০, কেপংয়ের জিনজাং-৫২০০০, সুঙ্গাই ওয়াং-৫০২৫০, শাহ আলম জিপিও-৪০৬৭০, বান্দার বারু বাঙ্গি-৪৩৬৫০, রাওয়াং-৪৮০০০, কাজাং-৪৩০০০, ক্লাং-৪১৬৭০, মেলাক্কা জিপিও-৭৫৬৭০, জহুরের তাংকাক-৮৪৯০০ ও সেরেম্বান জিপিও-৭০০০০ এই পোস্ট অফিসগুলো থেকে প্রবাসী বাংলাদেশিরা অনলাইনে আবেদনের মাধ্যমে পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন।
ডাকযোগে এসব পাসপোর্ট সংগ্রহ করতে হলে প্রথমে https://appointment.bdhckl.gov.bd/poslaju এই ঠিকানায় প্রবেশ করে চাহিত তথ্য পূরণপূর্বক আবেদন করতে হবে। আবেদনের দুই কর্মদিবস পর উক্ত লিংকে পাসপোর্ট ডেলিভারি স্লিপ নম্বর বসিয়ে সার্চ অপশনে ক্লিক করলে স্বয়ংক্রিয় একটি ট্র্যাকিং নম্বর/বারকোড প্রদর্শন হবে। আর ওই ট্র্যাকিং নম্বর/বারকোড দিয়ে https://www.pos.com.my লিংকে Track and Trace অপশনে সার্চ করলে উক্ত পাসপোর্টের হালনাগাদ সম্পর্কে জানা যাবে।
এদিকে লকডাউন চলাকালে পাসপোর্ট সংক্রান্ত কোনো তথ্য জানার থাকলে সোমবার থেকে শুক্রবার অফিস চলাকালীন সময়ে হাইকমিশনের 0149447044, 0102834062, 0174086014, 0139123106, 0163072438, 01125747077 এই নম্বরে যোগাযোগ করতে পারবে।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
