টেক্সাস স্টেটের ডালাসে ‘কিউএ্যানোন’ গ্রুপের সমাবেশে ৩০ মে প্রদত্ত বক্তব্যের পর প্রশ্নোত্তর পর্বে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের ন্যাশনাল সিকিউরিটি এডভাইজার মাইকেল ফ্লিন বলেছেন, বার্মার মত সামরিক অভ্যুত্থান ঘটা উচিত যুক্তরাষ্ট্রে। উল্লেখ্য, বার্মার নির্বাচিত সরকারকে উৎখাত করে ১ ফেব্রুয়ারি সেনাবাহিনী ক্ষমতা দখল করেছে। জেলে নিয়েছে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের শীর্ষ কর্মকর্তাগণকে। আর এসব করা হয়েছে ভোট-জালিয়াতি আর প্রতারণার অভিযোগে।
সম্মেলনে অংশগ্রহণকারিগণের একজন প্রশ্ন করেছিলেন : ‘আমি জানতে চাই মিয়ানমারে (বার্মায়) যা ঘটেছে তা কি এখানে ঘটতে পারে না?’
জবাবে মাইকেল ফ্লিন বলেছেন, ‘কোন কারণ থাকতে পারে না। আমি বলতে চাচ্ছি তা এখানে (যুক্তরাষ্ট্রে) ঘটা উচিত।’ মাইকেল ফ্লিনের এমন মন্তব্য টুইটারেও বিতরণ করা হয়েছে।
উল্লেখ্য, বার্মার সামরিক জান্তার বিরুদ্ধে লাগাতার বিক্ষোভে এ যাবত বেশকিছু শিশুসহ কমপক্ষে ৮০০ জনের মৃত্যু হয়েছে সেনাবাহিনীর গুলিতে। হাজার হাজার বার্মিজকে গ্রেফতার করা হয়েছে।
আরো উল্লেখ্য, ট্রাম্পের চরমপন্থি সমর্থকরা ‘কিউএ্যানোন’ ব্যানারে ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে জঙ্গি হামলা চালিয়েছিল। এই সংস্থার পক্ষ থেকে ট্রাম্পের ভাষায় নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট জালিয়াতি, ফলাফল ছিনতাইয়ের অভিযোগ করে আসছে। স্মরণ করা যেতে পারে, মার্কিন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত জেনারেল মাইকেল ফ্লিনকে ২০১৭ সালে ট্রাম্প বরখাস্ত করেন তার ন্যাশনাল সিকিউরিটি এডভাইজার থেকে। এর একমাস আগে তাকে এ দায়িত্বে অধিষ্ঠিত করা হয়েছিল। আর অভিযোগ ছিল যে, তিনি ভাইস প্রেসিডেন্ট মাইক পেঞ্চকে রাশিয়ার সাথে যোগাযোগের মিথ্যা তথ্য দিয়েছেন। ম্যূলারের তদন্তে উপরোক্ত মিথ্যা তথ্য প্রদানের হদিস উদঘাটনের পর মাইকেল ফ্লিন নিজের দোষ স্বীকার করেছিলেন। পরবর্তীতে অবশ্য তিনি সেই স্বীকারোক্তি প্রত্যাহার করেন এবং বিচার বিভাগ তাকে দায় থেকে মুক্তি দিলেও একজন ফেডারেল জজ বিষয়টি ঝুলিয়ে রেখেছিলেন অর্থাৎ তাকে জেলেই রাখা হয়েছিল। এমনি অবস্থায় গত নভেম্বরের নির্বাচনের আগ মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প ফ্লিনকে ক্ষমা ঘোষণা করেছেন।
More Stories
ইরানের সঙ্গে প্রধান প্রধান বিষয়ে ঐকমত্যের দাবি ট্রাম্পের
পারস্য উপসাগর অঞ্চলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার মধ্যেই কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ...
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
