নোয়াখালীর ভাসানচরের শিবিরের রোহিঙ্গারা মাসে পাঁচ হাজার টাকা ভাতাসহ সুযোগ সুবিধার দাবিতে বিক্ষোভ দেখিয়েছে। তাদের অন্য দাবির মধ্যে আছে মানসম্পন্ন রেশন, কর্মসংস্থান এবং পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা। জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) প্রতিনিধি দল তাদের শিবির পরিদর্শন করতে এলে এই মিছিল করে তারা।
দুজন সহকারী হাইকমিশনারসহ ১৪ সদস্যের প্রতিনিধি দলের সামনে সোমবার (৩১ মে) বেলা ১১টার দিকে তারা বিক্ষোভ করেন।
ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহে আলম জানান, বিভিন্ন সুযোগ সুবিধার দাবি জানিয়ে রোহিঙ্গারা এ বিক্ষোভ করেন।
ইউএনএইচসিআর সহকারী হাইকমিশনার রউফ মাজাও এবং গিলিয়ান ট্রিগসসহ ১৪ সদস্যের একটি প্রতিনিধি দল সকালে ভাসানচরে রোহিঙ্গাদের সুযোগ সুবিধা পর্যবেক্ষণ করতে পরিদর্শনে যায়। ইউএনএইচসিআর এর কোনো প্রতিনিধি দল এই প্রথমবার ভাসানচর আসেন।
ভাসানচরে অবস্থানরত সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মংসং মারমার মুঠোফোনে বিক্ষোভের কথা জানতে চাইলে তিনি বলেন, ‘আমি এই বিষয়ে কোন মন্তব্য করতে রাজি নই।’
নোয়াখালী পুলিশ সুপার মো. আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ইউএনএইচসিআর এর প্রতিনিধি দলের সদস্যদের সামনে রোহিঙ্গারা প্রতি মাসে নগদ পাঁচ হাজার টাকা দাবি করছেন। এছাড়া মানসম্মত রেশন, কর্মসংস্থান এবং পর্যাপ্ত চিকিৎসা সেবার দাবিতে বিক্ষোভ করেন তারা। এমনকি বিভিন্ন দাবি তুলে তারা এখানে থাকতে অনীহাও প্রকাশ করছেন।’
২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের শিকার হয়ে সাড়ে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসেন। এর আগে থেকে আছেন আরও প্রায় চার লাখ। বর্তমানে প্রায় ১১ লাখ রোহিঙ্গা রয়েছে ৩৪টি ক্যাম্পে। ডিসেম্বরের প্রথম সপ্তাহে প্রথম দফায় ১ হাজার ৬৪২ জন রোহিঙ্গাকে নৌবাহিনীর জাহাজে করে ভাসানচর নিয়ে যাওয়া হয়। সব মিলিয়ে এই সংখ্যাটি ১৩ হাজার ছাড়িয়েছে।
সরকার সেখানে মোট এক লাখ রোহিঙ্গার জন্য মানসম্মত আবাসনের ব্যবস্থা করেছে। পাশাপাশি সেখানে রোহিঙ্গাদের জন্য আয়ের সুযোগ রেখেছে, শিশুদের জন্য শিক্ষা ছাড়াও নানা সুযোগ-সুবিধা আছে। রোহিঙ্গারা শুরুতে ভাসানচরে যেতে রাজি ছিল না। তবে পরে সেখানে সুযোগ-সুবিধা দেখে তাদের সন্তোষ প্রকাশের খবরও এসেছে গণমাধ্যমে। তবে সম্প্রতি ভাসানচর থেকে বেশ কয়েকজন রোহিঙ্গা পালিয়ে কক্সবাজার চলে গেছেন।
More Stories
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
ঈদের পরে প্রথম কার্যদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। এখনও অনেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে। তাই, কর্মস্থলে ফেরেনি বহু মানুষ। কিন্তু...
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে...
স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ‘গণহত্যা দিবস’...
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
