ব্রিটিশ যুবকের প্রাণ বাঁচিয়ে হিরো বনে গেছেন এক বাংলাদেশি যুবক। তার নাম শেখ নাজমুল হাসান রিফাত। ২৪ বছর বয়সী ওই যুবকের বাড়ি রাজধানী ঢাকার উত্তরার কামারপাড়া এলাকায়।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মিররের এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির নর্থ ওয়েলসে অবস্থিত ব্যাঙ্গর তন্দুরি নামে একটি রেস্টুরেন্টে কয়েকজন যুবক খাবার খেতে যান। এসময় জ্যাক নামে এক যুবকের খাদ্যনালীতে খাবার আটকে যায়। এ সময় রেস্টুরেন্টের ওয়েটার রিফাত বিষয়টা বুঝতে পারেন। এরপর তিনি হিমলিচ কৌশল ব্যবহার করে জ্যাকের খাদ্যনালী থেকে আটকে যাওয়া খাবার বের করে আনেন। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান জ্যাক।
রেস্টুরেন্টটির ভিডিও ফুটেজে দেখা গেছে, রিফাত জ্যাককে প্রথমে চেয়ার থেকে টেনে তুলে তার পেছন থেকে পেটে চাপ দেয়। এভাবে কয়েকবারের প্রচেষ্টায় জ্যাকের খাদ্যনালীতে আটকে যাওয়া খাদ্য বের হয়ে আসে। এতে জ্যাক যুবক সুস্থ বোধ করেন।
এ বিষয়ে রিফাত বলেন, আমি সবসময় খেয়াল রাখি কাস্টোমারের কী প্রয়োজন। তাদের আরও কিছু লাগবে কিনা? এমন সময় দেখি হঠাৎ জ্যাকের মুখ লাল ও চোখ দিয়ে পানি বের হচ্ছে। তিনি শ্বাস নেওয়ার জন্য চেষ্টা করছেন। আমি কয়েক সেকেন্ডের মধ্যে তার সমস্যাটা বুঝতে পারি। আর সেই মোতাবেক তাকে পেছন দিক থেকে ধরে হিমলিচ কৌশল ব্যবহার করে আটকে যাওয়া খাদ্য বের করে আনি। এরপর তিনি আবারও স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারেন।
রিফাত আরও বলেন, তিনি এই কৌশল তার বাবার কাছ থেকে শিখেছেন। ছোটবেলায় তার বাবা এভাবে রিফাতের জীবন বাঁচিয়েছিলেন।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
