বাংলাদেশের বিভিন্ন প্রকল্পে কর্মরত চীনা নাগরিকদের অনেকেই করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হচ্ছেন। এ অবস্থায় কোভিড মোকাবিলায় বাংলাদেশ সরকারের প্রচেষ্টায় চীনা নাগরিকরা একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। বাংলাদেশের করোনা পরিস্থতির তথ্য বিশ্লেষণ করে এ মন্তব্য করেছে ইউরোপিয়ান ফাউন্ডেশন ফর সাউথ এশিয়ান স্টাডিজ (ইফসাস)।
স্থানীয় সিভিল সার্জন অফিসের দেওয়া তথ্যানুযায়ী, খুলনা পাওয়ার প্লান্টে প্রায় ১০০ জন এবং প্রিয়া থার্মাল পাওয়ার স্টেশনে কর্মরত আরও ৩৫ জন চীনা নাগরিকের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। এই পাওয়ার স্টেশনটি পটুয়াখালির কলাপাড়া উপজেলায় অবস্থিত। প্রিয়া থার্মাল পাওয়ার স্টেশনে ৪০০ থেকে ৪৫০ জন চীনা নাগরিক কাজ করেন। এর আগেও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটিতে কর্মরত ১৫ জন চীনা নাগরিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। এ ছাড়া খুলনা পাওয়ার প্লান্টের অভ্যন্তরে নির্মিত দ্বৈত জ্বালানি সাইকেল পাওয়ার প্লান্টে কর্মরত ৮৫ জন চীনা কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হন।
স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, এসব অঞ্চলে সত্যিকারের যে আতঙ্ক তৈরি হয়েছে, তা হচ্ছে চীনা নাগরিকরা সঠিকভাবে স্বাস্থ্যবিধি মেনে চলছেন না এবং তারা স্থানীয় জনসাধারনের সঙ্গে মিশে তাদের জীবন ঝুঁকিতে ফেলছেন। অভিযোগ রয়েছে, চীনা নাগরিকরা হোম কোয়ারেন্টিন মেনে চলছেন না এবং এসব বিদ্যুৎকেন্দ্রে কর্মরতদের জীবন ঝুঁকিতে ফেলছেন তারা।
খুলনা বিদ্যুৎ কেন্দ্রে ১৮৫ জন চীনা নাগরিক কাজ করেন এবং এখানে ৫০০ কর্মী নিয়মিতভাবে কাজ করেন। ফলে কোভিড-১৯ ছড়িয়ে পড়ায় এ সমস্ত কর্মীরা ভয়াবহ ঝুঁকির মধ্যে রয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে দেখছেন বলে জানা গেছে। উল্লেখ্য, উপহার হিসেবে বাংলাদেশকে পাঁচ লাখ ডোজ ভ্যাকসিন পাঠিয়েছে চীন।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
