লকডাউন উপেক্ষা করে বিয়ে করায় ১৩০টি বিয়ে অবৈধ ঘোষণা করেছে ভারতের একটি আদালত। বৃহস্পতিবার ভারতের মধ্যপ্রদেশ রাজ্য সরকার এ ঘোষণা দেয়।
করোনা সংক্রমণ ঠেকাতে ভারতের মধ্যপ্রদেশে লকডাউনের সময় সব ধরনের ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে নিষেধাজ্ঞা ছিল। তবে নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে রাজ্যজুড়ে অন্তত ১৩০টি বিয়ে অনুষ্ঠিত হয়েছে।
টাইমস অব ইন্ডিয়া ও আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, সরকারি নির্দেশ অমান্যের দায়ে ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ধারা অনুযায়ী ওই বিয়েগুলো অবৈধ ঘোষণা করা হচ্ছে। এছাড়া বিভিন্ন জেলা প্রশাসকদের বিয়ের সনদপত্র না দিতে আদেশ দেওয়া হয়েছে। মহামারি পরিস্থিতি মোকাবিলায় লকডাউন ঘোষণার পরে সমস্ত ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে নিষেধাজ্ঞা জারি করেছিল সে রাজ্যের সরকার। কিন্তু তা অগ্রাহ্য করে গোপনে অন্তত ১৩০টি বিয়ে হয়েছে রাজ্য জুড়ে।
রাজ্য প্রশাসনের আধিকারিকরা বৃহস্পতিবার জানিয়েছেন, লকডাউন ঘোষণার সময় স্পষ্টভাবে জানানো হয়েছিল, মে মাসে কোনো বিয়ে হবে না। কিন্তু বেশ কিছু ক্ষেত্রে সেই নির্দেশ ভাঙা হয়েছে বলে খবর এসেছে। এই পরিস্থিতিতে সরকার সিদ্ধান্ত নিয়েছে, ওই বিয়েগুলি ‘অবৈধ’ ঘোষণা করা হবে। ইতিমধ্যেই বিভিন্ন জেলা প্রশাসকদের এ বিষয়ে বার্তা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট জেলার ম্যারেজ রেজিস্ট্রাররা যাতে মে মাসে বিয়ে করা দম্পতিদের বিয়ের নিবন্ধনপত্র না দেন, সে বিষয়েও প্রশাসনের তরফে নির্দেশ পাঠানো হয়েছে।
More Stories
ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে ঘাঁটি দিচ্ছে না ভারত
ইরানের বিরুদ্ধে যুদ্ধে ভারতীয় বন্দর ব্যবহারের মার্কিন দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে নয়াদিল্লি। বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়...
বাংলাদেশের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করলেন প্রণয় ভার্মা
শান্তিপ্রিয় বাংলাদেশের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। তিনি বলেন, আমরা একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপ্রিয়, প্রগতিশীল...
শুধু পক্ষপাতদুষ্ট-সহিংস নির্বাচন হলেই জামায়াত ইসলামী ক্ষমতায় আসতে পারবে: হর্ষবর্ধন শ্রিংলা
বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার ও বর্তমান রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, শুধুমাত্র পক্ষপাতদুষ্ট ও সহিংস নির্বাচন হলেই জামায়াত ইসলামী...
জামায়াতের সঙ্গে আলোচনাকে নিয়মিত বৈঠকের প্রেক্ষাপটে দেখা উচিৎ: ভারত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এ বছরের শুরুর দিকে ভারতের একজন কূটনীতিকের সঙ্গে বৈঠক করেছিলেন। বার্তা সংস্থা রয়টার্সের...
বাংলাদেশের সঙ্গে যোগাযোগের একাধিক চ্যানেল খোলা রয়েছে: ভারতের সেনাপ্রধান
ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, ‘যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি এড়াতে ভারত ও বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে একাধিক যোগাযোগের...
ঢাকা-করাচি ফ্লাইটের জন্য আকাশসীমা ব্যবহার করতে দেবে কিনা, জানাল ভারত
দীর্ঘ বিরতির পর আগামী ২৯ জানুয়ারি থেকে আবারও সরাসরি আকাশপথে যুক্ত হচ্ছে ঢাকা ও করাচি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই ফ্লাইটটি...
