বাংলাদেশ থেকে সৌদি আরবে যাওয়া প্রবাসী বাংলাদেশীদের কোয়ারেন্টিনে থাকার যে খরচসরকার সেখানে ভর্তুকি দেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। শুধু তাই নয়, করোনার টিকা দেওয়ার ক্ষেত্রে প্রবাসী কর্মীদের বয়স শিথিল করা হবে বলেও জানিয়েছেন তিনি। আজ বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্রমন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব কথা জানান মন্ত্রী।
আব্দুল মোমেন বলেন, ‘সৌদি আরবে গেলে প্রবাসীদের এক সপ্তাহ কোয়ারেন্টিনে থাকতে হয়। তবে সৌদি সরকার তাদের কোয়ারেন্টিনের জন্য যেসব হোটেল নির্ধারণ করেছে, সেগুলো অনেক ব্যয়বহুল। প্রবাসীদের এসব হোটেলে যেতে আগ্রহ কম। তাই আমরা উদ্যোগ নিয়েছি, প্রবাসীরা সৌদিতে গেলে আমরা ভর্তুকি দেব। ’ বিষয়টি নিয়ে প্রবাসীকল্যাণমন্ত্রীর সঙ্গে তার কথা হয়েছে বলেও জানান তিনি।
পররাষ্ট্রমন্ত্রী জানান, ভারত থেকে যেসব বাংলাদেশি দেশে এসেছেন, তাদের মধ্যে ১৩ জনের কোভিড আর একজনের ‘ব্ল্যাক ফাঙ্গাস’ ধরা পড়েছে। এটা নিয়ে প্রচারণা বেশি হওয়ায় সবাই ভয় পাচ্ছেন, যেন বাংলাদেশে করোনার ভারতীয় ভেরিয়েন্ট খুব বেশি। এর ফলে বিভিন্ন দেশ রেড অ্যালার্ট দিয়ে রেখেছে। একমাত্র সৌদি আরব উন্মুক্ত। তবে সৌদি আরবেরও এটা নিয়ে ভয়। তাই বাংলাদেশ থেকে কেউ সৌদি গেলে হোটেলে সাত দিন কোয়ারেন্টিনে থাকতে হবে।
দুই ডোজ টিকা আর পিসিআর টেস্টের রিপোর্ট নিয়ে গেলে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কোয়ারেন্টিনে থাকতে হয় না জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মধ্যপ্রাচ্যের দেশগুলোতে দুই ডোজ টিকা নেওয়া থাকলে হোটেলে কোয়ারেন্টিনে থাকা লাগে না। বিদেশে কর্মীরা তখন সরাসরি বাসায় যেতে পারেন। তবে মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রবাসীদের বয়স বেশির ভাগ ২০ থেকে ৪০ বছরের মধ্যে। আর আমরা টিকা দিচ্ছি ৪০ বছরের বেশি বয়সীদের। তাই মধ্যপ্রাচ্যগামী প্রবাসীদের টিকা দিতে বয়স শিথিলের চিন্তা করছি। শুক্রবার একটি আন্তমন্ত্রণালয় বৈঠক আছে, সেখানে এই প্রস্তাব দেওয়া হবে।’
More Stories
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
ঈদের পরে প্রথম কার্যদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। এখনও অনেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে। তাই, কর্মস্থলে ফেরেনি বহু মানুষ। কিন্তু...
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে...
স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ‘গণহত্যা দিবস’...
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
