কুমিল্লার লাকসামে পরকীয়ার টানে স্ত্রী এক প্রবাসীর সঙ্গে ‘উধাও’ হওয়ায় থানায় লিখিত অভিযোগ করেছেন স্বামী। অভিযোগপত্রে ওই গৃহবধূ ১০ লাখ টাকা এবং পাঁচ ভরি স্বর্ণ নিয়ে গেছে উল্লেখ করা হয়।
অভিযোগ সূত্রে জানা গেছে, ওই গৃহবধূর স্বামী মাইক্রোবাসচালক। ১৪ বছর আগে তাদের বিয়ে হয়। তাদের সংসারে দুটি সন্তান রয়েছে। গত ১৯ মে তার স্বামী গাড়ি নিয়ে ভাড়া নিয়ে যান। পরে ডাক্তার দেখানোর নাম করে ওই গৃহবধূ লাকসামে যান। দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় গৃহবধূর ভাই তার বোনের জামাইকে বিষয়টি জানান।
এর আগেও ওই গৃহবধূ একবার উধাও হয়েছিলেন। সে সময় তার স্বামী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে পুলিশ মোবাইল নম্বর ট্রাকিংয়ের মাধ্যমে তাকে উদ্ধার করে।
এলাকাবাসী জানায়, ওই গৃহবধূর সঙ্গে লাকসামের গাইনেরডহরা গ্রামের হারুনুর রশিদের ছেলে প্রবাসী শরিফ মিয়ার মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় হয়। একপর্যায়ে দুজনের মধ্যে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ বছরের শুরুর দিকের শরীফ দেশে ফেরেন। গত জানুয়ারি মাসে ওই গৃহবধূ শরীফের সঙ্গে পরিবারের অগোচরে পালিয়ে যান। এ ঘটনায় লাকসাম থানায় একটি সাধারণ ডায়েরি করলে পুলিশ তাদের উদ্ধার করে।
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মো. মেজবাহ উদ্দিন ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন জানান, এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তাদের উদ্ধারের চেষ্টা চলছে।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
