বাহরাইনে দুটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে প্রবাসী তিন বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঈদের ছুটিতে দেশটির জল্লাখ এলাকায় ঘুরে মাইক্রোবাসে করে রাজধানী মানামা ফেরার পথে বিপরীত দিকে থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই তিনজন মারা যান।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন শরিয়তপুরের জাজিরা উপজেলার দক্ষিণ ডবলদিয়া কাজিকান্দি গ্রামের মুজিবুর রহমান মাতব্বরের ছেলে সুজন মাতব্বর, অপরজন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মান্দিরপুর গ্রামের রাকিব উদ্দীনের ছেলে কে এম রুহুল রাব্বি। নিহত অন্যজনের পরিচয় এখনও পাওয়া যায়নি।
আহত ব্যক্তির নাম মো. রুবেল। তিনি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার শ্রীপুর বাজারের জিতু বকুলের ছেলে। তাকে দেশটির বিডিএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দেশটির আইনশৃঙ্খলা বাহিনী নিহত তিনজনের মরদেহ সালমানিয়া হাসপাতালের মর্গে রেখেছে। বাংলাদেশ দূতাবাস নিহতদের মরদেহ দেশে পাঠাতে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
