ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের রকেট হামলায় মৃত্যুর সংখ্যা প্রায় ২০০ জনে পৌঁছেছে। পাল্টাপাল্টি হামলার অষ্টম দিন রবিবার ইসরায়েলের হামলায় নতুন করে প্রাণ হারিয়েছেন ৪২ জন। আহত হয়েছেন আরও অনেকে।
সোমবার সকাল থেকে গাজায় নতুন নতুন স্থানে হামলা শুরু করেছে। এই শত্রুতার দ্রুত অবসান হবে না বলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর হুমকির কয়েক ঘণ্টা পর ফের হামলা চালাল ইসরায়েল। খবর আল জাজিরার
গাজায় হামাস প্রধানের বাড়িও গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েল। আল জাজিরা, এপিসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমের ভবনও গুড়িয়ে দেয়া হয়েছে।
ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ১৯২ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৫৮ জন শিশু এবং ৩৪ জন নারী। হামাসের হামলায় অন্তত দশ ইসরায়েলির মৃত্যু হয়েছে। যাদের মধ্যে দুই জন শিশু রয়েছে বলে দাবি করেছে ইসরায়েল।
হামাস ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় উদ্বেগ প্রকাশ করে রবিবার জরুরি বৈঠকে বসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। তবে তারা এ বিষয়ে একমত হতে এবং যৌথ বিবৃতি দিতে ব্যর্থ হয়েছে।
গত সপ্তাহে (৭ মে) থেকে জেরুজালেমের মসজিদ আল আকসায় ফিলিস্তিনিদের ওপর হামলা চালায় ইসরায়েল। পরপর তিন দিন ওই হামলায় সাত শতাধিক ফিলিস্তিনি আহত হন। এরপরই ইসরায়েলকে হামলা বন্ধের জন্য আল্টিমেটাম দেয় গাজার নিয়ন্ত্রক হামাস। আল্টিমেটাম পার হলেই ইসরায়েলে হামলা চালায় হামাস। এরপর ইসরায়েল পাল্টা হামলা শুরু করলে দুই পক্ষের মধ্যে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
