বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বাংলাদেশস্থ বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার চিঠি পাঠিয়েছেন। এদের মধ্যে দু’একজন তার জন্য উপহার সামগ্রী পাঠিয়েছেন বলেও জানা গেছে। এ ছাড়া বেশকিছু দেশের রাষ্ট্রদূত ও মিশন প্রধানরা টেলিফোন করে খালেদা জিয়ার স্বাস্থ্যের খোজঁ-খবর নিয়ে তার দ্রুত সুস্থতা কামনা করেছেন।
নির্ভরযোগ্য সূত্র মতে, মঙ্গলবার চিঠি পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার। চিঠিতে খালেদা জিয়ার সুস্থতা কামনা করে তাঁর জন্য তিনি ফুল পাঠিয়েছেন। গত ২২ এপ্রিল ফুলের তোড়া পাঠিয়ে খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন চীনের রাষ্ট্রদূত লি জিমিং। রাষ্ট্রদূত মিং খালেদা জিয়ার জন্য চীনের তৈরি হারবাল মেডিসিন পাঠিয়েছেন বলেও জানা গেছে। এ ছাড়া গত ৭ মে ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী এবং ১৪ এপ্রিল পাকিস্তানের হাইকমিশনার ইমরান আহমেদ চিঠি পাঠিয়ে খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন। এরপর মঙ্গলবার খালেদা জিয়ার জন্য তিনি ‘গিফট বক্স’ পাঠান। এ ছাড়া গত ১৩ এপ্রিল এক চিঠিতে খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো।
জানতে চাইলে বিএনপির ফরেন অ্যাফেয়ার্স কমিটির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী কালের কণ্ঠকে বলেন, ম্যাডামের (খালেদা জিয়া) স্বাস্থ্যের অবস্থা নিয়ে বাংলাদেশস্থ কূটনীতিকদের সকলেরই উদ্বেগ-উৎকণ্ঠা রয়েছে। কারণ তার জীবনের সঙ্গে বাংলাদেশের গণতন্ত্র, তথা জনগণের অধিকার অনেক কিছু সম্পর্কিত।
তিনি বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে করা মামলা এবং তাকে যেভাবে মিথ্যা মামলায় কারাগারে নেওয়া হয়েছে। এগুলো নিয়েও কূটনীতিকদের মধ্যে উদ্বেগ আাছে। ফলে তারা নানাভাবে বিএনপি চেয়ারপারসনের খোঁজ-খবর নিচ্ছেন।
More Stories
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
মধ্যপ্রাচ্যের যুদ্ধে প্রাণ গেছে ৫ বাংলাদেশির : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে এখন পর্যন্ত পাঁচ বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। চলমান পরিস্থিতিতে ইরানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশি নাগরিকদের...
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ
১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। বাঙালি জাতির স্বাধীনতাসংগ্রাম ও...
