করোনা মহামারির কারণে বাংলাদেশসহ চারটি দেশ থেকে যাত্রী ও ফ্লাইট প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। অন্য তিনটি দেশ হলো- পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কা।
সোমবার দেশটির ন্যাশনাল ইমার্জেন্সি ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির (এনসিইএমএ) পক্ষ থেকে টুইট করে এ তথ্য জানানো হয়েছে।
টুইটে বলা হয়েছে, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কার কোনো যাত্রী ও উড়োজাহাজ আমিরাতে প্রবেশ করতে পারবে না। এমনকি এ চার দেশে ট্রানজিট নেওয়া যাত্রীদের জন্যও আমিরাতের দুয়ার বন্ধ থাকবে। তবে এ চার দেশে ট্রানজিট নেওয়া ফ্লাইট আমিরাতে প্রবেশ করতে পারবে।
কত দিনের জন্য এ নিষেধাজ্ঞা বহাল থাকবে, সে বিষয়ে টুইটে কিছু জানায়নি এনসিইএমএ।
করোনা পরিস্থিতির কারণে গত শনিবার থেকে বাংলাদেশি নাগরিকদের জন্য প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে মালয়েশিয়া। দেশটি বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশের নাগরিকদের প্রবেশে এ নিষেধাজ্ঞা দেয়।
More Stories
বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা
পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
