কানাডার ভ্যাঙ্কুভার আন্তর্জাতিক বিমানবন্দরে দিনদুপুরে সবার সামনে এক যুবককে (২৮) গুলি করে হত্যা করা হয়েছে। গুলি ছোড়ার পর সন্দেহভাজন বন্দুকধারী অন্যদের সঙ্গে একটি গাড়িতে করে পালিয়ে যান। পালিয়ে যাওয়ার সময় তারা পুলিশের দিকেও গুলি ছোড়েন।
ঘটনার পর কিছুক্ষণের জন্য ভ্যাঙ্কুভার বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়। পরে সেটি খুলে দেওয়া হয়। পুলিশ ধারণা করছে, দুই ‘গ্যাংয়ের’ মধ্যে বিরোধের জেরে ওই যুবককে হত্যা করা হয়েছে।
বিবিসির খবরে বলা হয়েছে, ঘটনাস্থলের ছবিতে পুলিশের একটি গাড়ির উইন্ডস্ক্রিনে গুলি লেগে গর্ত হয়ে যেতে দেখা গেছে। গাড়ির একটি জানালাতেও গুলি লাগে।
এক বা একাধিক সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ। স্থানীয় দৈনিক ভ্যাঙ্কুভার সান জানায়, রবিবার স্থানীয় সময় বিকাল ৩টার দিকে বহির্গমন টার্মিনালের বাইরে এ ঘটনা ঘটে। গুলির শব্দ শুনে সেখানে থাকা আতঙ্কিত লোকজন নিরাপদ আশ্রয়ের আশায় দৌড়াতে শুরু করেন।
পুলিশ ওই সময় একটি ‘এসইউভি’ গাড়ির পথরোধ করেছিল। কিন্তু পুলিশের গাড়ির দিকে গুলি ছুড়ে সেটি পালিয়ে যায়। ব্যস্ত সড়ক হওয়ায় পাল্টা গুলি ছুড়ে সেটিকে থামানোর চেষ্টা করা হয়নি বলে জানায় পুলিশ।
বিমানবন্দরে গোলাগুলির পর প্রায় ২৮ কিলোমিটার দূরে পুলিশ একটি পোড়া গাড়ি খুঁজে পায়। পুলিশের ধারণা, সন্দেহভাজন সেই গাড়িতেই পালিয়ে গিয়েছিল এবং প্রমাণ নষ্ট করতে সেটি পুড়িয়ে দেয়।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
