যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট হুটনি জয় করেছেন দুই বাংলাদেশি। তাদের একজন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আসাদ আজিম। মঙ্গলবার মাউন্ট হুইটনির সর্বোচ্চ চূড়ায় নিজ দেশের পতাকা ওড়ান তিনি। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী তারিক মো. নাসিম তার সঙ্গে ছিলেন।
ক্যালিফোর্নিয়ায় অবস্থিত মাউন্ট হুইটনি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের (পাশাপাশি অবস্থিত ৪৮টি অঙ্গরাজ্য) সর্বোচ্চ পর্বত। এর উচ্চতা ১৪ হাজার ৫০৫ ফুট (৪ হাজার ৪২১ মিটার)।
আসাদ আজিম ও তারিক নাসিম যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটিতে অধ্যয়নরত।
ছোটবেলায় পাহাড়ে ওঠার তীব্র নেশা থেকেই আসাদ আজিম এ শৃঙ্গ জয় করেন। তিনি বলেন, ‘ছোটবেলায় চট্টগ্রামের পাহাড়ের চূড়ায় ওঠা আমার জীবনের অনেক বড় একটা দার্শনিক ভিত্তি তৈরি করে। আমি প্রতিটি অর্জনে একেকটা নতুন দিকনির্দেশনা খুঁজে পাই।…’
আসাদ আজিম এর আগেও নিউইয়র্কের সর্বোচ্চ পর্বত মাউন্ট মার্সি, নিউহ্যাম্পশায়ারের মাউন্ট চকোরুয়া, অ্যারিজোনার মাউন্ট হপকিনস, নেপালের কালিংচকসহ (এভারেস্টে যেতে অতিক্রান্ত স্থান) বিভিন্ন পর্বত জয় করেন।
তারিক নাসিমেরও পাহাড়প্রীতি গড়ে উঠেছিল ছেলেবেলা থেকেই। মাউন্ট হুইটনির সর্বোচ্চ চূড়া থেকে ফিরে এসে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের আইডিতে তিনি লেখেন, ‘…এই হাইকিংপ্রীতির হাতেখড়ি হয়েছে আমার বাবা মো. আবদুল হক সাহেব যখন তার সন্তানদের নিয়ে চট্টগ্রামের আনোয়ারার মরিয়ম আশ্রমের আশপাশের পাহাড়ে পাহাড়ে ঘুরে ঘুরে পাহাড়ি ফুলের চারাগাছ খুঁজে বেড়াতেন এবং সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় বেড়াতে যেতেন, তখন থেকে।’
তিনি বলেন, ‘এরপর বন্ধুদের সাথে চট্টগ্রামের পাহাড়ে পাহাড়ে অবাধ বিচরণ, সিলেটে বিশ্ববিদ্যালয়ের পেছনের পাহাড়ে অহেতুক ঘুরে বেড়ানো― এই সবকিছুই আজকের এই কঠিন হাইক এর জন্য আমাকে ধীরে ধীরে তৈরি করেছে ‘
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
