দীর্ঘ ২৭ বছরের দাম্পত্য জীবন শেষে বিবাহবিচ্ছেদের ঘোষণা দিয়েছেন বিল গেটস ও মেলিন্ডা গেটস। তারা জানিয়েছেন, ‘দম্পতি হিসেবে একসঙ্গে আরও বহুদূর যাওয়ার ব্যাপারে আমরা আর আস্থা রাখতে পারছি না।’
মার্কিন ধনকুবের জুটি মঙ্গলবার (৪ মে) টুইটারে বিবাহবিচ্ছেদের ঘোষণা দিয়ে লিখেছেন, ‘আমাদের সম্পর্কের বিষয়ে অনেক চিন্তাভাবনা এবং প্রচুর পরিশ্রমের পরে, আমরা বিবাহবিচ্ছেদের এ সিদ্ধান্ত নিয়েছি।’ তবে একসঙ্গে জনহিতকর কাজ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তারা।
১৯৮০’র দশকের শেষদিকে মেলিন্ডা বিল গেটসের মাইক্রোসফটে যোগ দেওয়ার সময় প্রথম দুজনের দেখা হয়। এরপর বিবাহবন্ধনে আবদ্ধ হন। তিন সন্তান রয়েছে তাদের। যৌথভাবে দাতব্য সংস্থা বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের চালাচ্ছিলেন তারা।
বিবাহবিচ্ছেদের ঘোষণা দিয়ে টুইটারে পোস্ট করা বিবৃতিতে ধনকুবের এই দম্পতি লিখেছেন, ‘আমরা তিনটি অসাধারণ সন্তান লালন-পালন করেছি এবং একটি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছি যা বিশ্বের সকল মানুষের জীবন বাঁচাতে ও স্বাস্থ্যের সুরক্ষা নিয়ে কাজ করছে।’
তারা বলেছেন, ‘আমরা যে বিশ্বাস থেকে ফাউন্ডেশনের যাত্রা শুরু করেছি, সেটা থাকবে। ফাউন্ডেশনের কাজ একসঙ্গে চালিয়ে যাব। কিন্তু আমরা আর এটা বিশ্বাস করতে পারছি না যে, আমাদের জীবনের পরে ধাপে দম্পতি হিসেবে আমরা এক সঙ্গে থাকতে পারব।’
এই দম্পতির উদ্যোগে ২০০০ সালে প্রতিষ্ঠিত সংস্থা বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন সংক্রামক রোগের বিরুদ্ধে এবং শিশুদের টিকা দেওয়ার বিষয়টিকে উৎসাহিত করা ছাড়াও নানা জনহিতকর কাজে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করেছে।
মার্কিন সাময়িকী ফোর্বসের তালিকা অনুযায়ী, বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন বিল গেটস। তার মোট সম্পদের পরিমাণ ১২ হাজার ৪০০ কোটি মার্কিন ডলার। তিনি বিশ্বের অন্যতম ধনী ওয়ারেন বাফেটের সঙ্গে ‘দ্য গিভিং প্লেজ’ উদ্যোগে জড়িত। এ উদ্যোগের লক্ষ্য হলো বিশ্বের শীর্ষ পর্যায়ের ধনীদের সম্পদের একটি বড় অংশ দাতব্যকাজে লাগানো।
বিল গেটস ১৯৭০ এর দশকে মাইক্রোসফট প্রতিষ্ঠা করেন। তার প্রতিষ্ঠিত মাইক্রোসফট এখন বিশ্বের সর্ববৃহৎ সফটওয়্যার কোম্পানি।
গেটস দম্পতির বিচ্ছেদ সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বের শীর্ষস্থানীয় ধনীদের বৈবাহিক সম্পর্কের ইতি টানার দ্বিতীয় ঘটনা।
২০১৯ সালে বিচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্স অনুযায়ী বর্তমানে বিশ্বের শীর্ষ ধনী জেফ বেজোস ও ম্যাকেঞ্জি স্কট। এ দম্পতির বিচ্ছেদে সম্পদের ভাগাভাগিতে রাতারাতি বিশ্বের অন্যতম শীর্ষ ধনী বনে যান ম্যাকেঞ্জি।
More Stories
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি: গ্রিনল্যান্ড আক্রমণ করলে ‘আগে গুলি, পরে আলাপ’
যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ড আক্রমণ করে, তবে যুদ্ধের নিয়ম অনুযায়ী ডেনিশ সেনারা আগে গুলি চালাবে এবং পরে জিজ্ঞাসাবাদসহ অন্য আলাপ করবে।...
