স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে সরকারের কাছে বিএনপি বা তার পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের আবেদন করা হয়নি। খালেদা জিয়াকে পরবর্তী কোনো সুবিধা নিতে হলে আদালতের মাধ্যমেই আসতে হবে।
মঙ্গলবার ফার্মগেট পূর্ব রাজাবাজারের নাজনীন স্কুলে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কর্মহীন আসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খালেদা বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার জন্য তার পক্ষ থেকে বা অন্য কারো কাছ থেকে আমরা কোনো আবেদন বা নিবেদন পাইনি। তিনি যে সাজা ভোগ করছিলেন, সেটি স্থগিত করে তাকে চিকিৎসার সুযোগ করে দেওয়া হয়েছিল। তিনি বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে তার ইচ্ছা অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন। বিশেষজ্ঞ চিকিৎসকরা তাকে চিকিৎসা দিচ্ছেন, এই পর্যন্ত আমাদের জানা। তিনি যাতে উন্নত চিকিৎসা পান সেজন্য প্রধানমন্ত্রী দেশে থেকেই ব্যবস্থা করে দিয়েছেন।
পৃথিবীর অন্যান্য দেশে জিডিপির হার কমে যাচ্ছে কিন্তু বাংলাদেশ সমানতালে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এটাকেই বলে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্ব। দেশ এগিয়ে গেলেও প্রধানমন্ত্রী গরিব মানুষের কথা ভুলে যাননি। তিনি কেবল আমাদের নেতা না, বিশ্বের নন্দিত নেতা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরেবাংলা নগর থানা আওয়ামী লীগের সভাপতি সাব্বির হোসেন মাছুদ। এতে বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তরের আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম মান্না কচি।
More Stories
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
