সুইডেনে করোনা মহামারিতে মার্চের মাঝামাঝি থেকেই বেশিরভাগ বিশ্ববিদ্যালয় অনলাইনে ক্লাস পরিচালনা করে আসছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে অনলাইনে ক্লাস হলেও ভিসা পাবেন বিদেশি শিক্ষার্থীরা।
উচ্চশিক্ষার জন্য প্রতি বছর বিপুল সংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী পাড়ি জমান উত্তর ইউরোপের দেশ সুইডেনে। করোনা মহামারির শুরু থেকেই ভিসা নবায়ন জটিলতায় পড়তে হয় দেশটিতে পড়তে আসা বাংলাদেশিসহ বিদেশী শিক্ষার্থীদের। আগের নিয়ম অনুযায়ী, শিক্ষার্থীদের ভিসা পেতে কমপক্ষে ৫০ ভাগ ক্লাস অন ক্যাম্পাসে হওয়ার বাধ্যবাধকতা ছিল। তবে সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়গুলো অনলাইলে ক্লাস পরিচালনা করলেও ভিসা পাবেন শিক্ষার্থীরা।
করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাংলাদেশে সুইডেন হাইকমিশনের অভিবাসন সংক্রান্ত বিভাগ বন্ধ থাকবে। এ সময়ে যদি কারো অ্যাপোয়েন্টমেন্ট থেকে থাকে দূতাবাস পরবর্তী সময়ে যোগাযোগ করে অ্যাপোয়েন্টমেন্টের ব্যবস্থা করবে।
করোনা সংক্রমণের শুরু থেকেই ভিসা নবায়ন জটিলতাসহ নানামুখী সংকটে বিপাকে ছিলেন বাংলাদেশসহ ইউরোপের বাহিরে থেকে পড়তে আশা শিক্ষার্থীরা। সরকারের এ সিদ্ধান্তে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে শিক্ষার্থীদের মনে।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
