যুক্তরাষ্ট্রে করোনা মহামারির মধ্যেও বিভিন্ন অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের দ্বারা পরিচালিত প্রায় শতাধিক মসজিদে চলছে খতম তারাবি। পাশাপাশি সীমিত আকারে চলছে প্রতিদিনের ইফতার মাহফিলও।
কয়েকটি অঙ্গরাজ্যের দুই-তিনটি শহর ব্যতীত বেশিরভাগ এলাকায় প্রবাসী বাংলাদেশিরা গত ১৩ এপ্রিল থেকে রোজা শুরু করেছেন। যুক্তরাষ্ট্রের জনবহুল ও বাংলাদেশি অধুষ্যিত নিউ ইয়র্ক, নিউ জার্সি, পেনসিলভানিয়া, ওয়াশিংটন ডিসি, ভার্জিনিয়া, ক্যালিফোর্নিয়া, টেক্সাস, ফ্লোরিডা, ওহাইও, ইলিনয়স, কলারাডো, ডেলাওয়ার, জর্জিয়া, কানসাস, ম্যারিল্যান্ড, মিশিগান, সাউথ ক্যারোলিনা, ওয়াশিংটন ও কেন্টাকির প্রায় শতাধিক মসজিদে নিয়মিত খতম তারাবির ব্যবস্থা করেছেন বাংলাদেশি পরিচালিত মসজিদ কমিটি। এ ছাড়া বিভিন্ন মসজিদে ইফতার মাহফিলের পর গভীর রাত পর্যন্ত চলছে ধর্মীয় বয়ান। কোরআন ও হাদিসের আলোকে মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে ইসলামী চিন্তাবিদরা গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করছেন।
যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চল তথা নিউ ইংল্যান্ডের ছয়টি অঙ্গরাজ্য মেইন, ম্যাসাচুসেটস, নিউ হ্যাম্পশয়ার, রোড আইল্যান্ড, ভারমন্ট ও কানেকটিকাটের প্রায় ২০টিরও বেশি মসজিদে খতম তারাবি ও নিয়মিত ইফতার মাহফিল হচ্ছে। এতে প্রতিদিন শত শত ধর্মপ্রাণ বাংলাদেশি মুসল্লি অংশগ্রহণ করছেন।
করোনা মহামারির থেকে রক্ষা পেতে প্রায় এক বছরেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে সরকারি আদেশে ঘরবন্দি হয়ে ছিলেন মানুষ। প্রবাসী বাংলাদেশিদেরও একই অবস্থা। ফলে আগের মতো এবারো স্বতস্ফুর্তভাবে মসজিদের ভেতরে খতম তারাবি নামাজে অংশ নিতে পারছেন না। সামাজিক দূরত্ব বজায় নামাজ আদায় করতে হচ্ছে।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
