কিম জং-উন বলেছিলেন ইউরোপ থেকে আনতে। কিন্তু নিষেধাজ্ঞার কারণে পররাষ্ট্রমন্ত্রণালয় সেটি পারেনি। বাধ্য হয়ে চীন থেকে সস্তায় মেডিকেল সরঞ্জাম অর্ডার করে নিজের জীবনটাই দিতে হল দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে।
উত্তর কোরিয়ার সমসমায়িক বিষয় নিয়ে সংবাদ প্রকাশ করা অনলাইন গণমাধ্যম ‘ডেইলি এনকে’ জানিয়েছে, ৫০ বছর বয়সী ওই কর্মকর্তা ডেপুটি ডিরেক্টর পদমর্যাদার।
হাসপাতালটির কাজ গত বছর শুরু হলেও এখনো উদ্বোধন করা যায়নি। কিমের নির্দেশ ছিল অক্টোবরের ভেতরে সব কাজ শেষ করতে হবে।
ইউরোপ থেকে উত্তর কোরিয়ার ওপর আমদানি নিষেধাজ্ঞা থাকায় ওই কর্মকর্তা সরঞ্জাম আনতে ব্যর্থ হন। পরে চীনের দিকে ঝোঁকেন। চলতি মাসে সেগুলো এসে পৌঁছানোর কথা।
কিম চীন থেকে কেনাকাটার এই চুক্তি না মেনে ওই কর্মকর্তার মৃত্যুদণ্ডের আদেশ দেন।
কিমের আইন-কানুন এমনই। পান থেকে চুন খসলেই মৃত্যুদণ্ড দিয়ে দেন। তার দেশের আইন এতটাই কড়া যে অপরাধীর পরের তিন প্রজন্মকেও এই শাস্তি ভোগ করতে হতে পারে।
‘অপরাধীর বীজ’ নির্মূলের লক্ষ্যে ১৯৮০ সালের দিকে এই নিয়ম চালু হয় দেশটিতে।
দেশটিতে কোনো আলোচনা সভায় ঘুমিয়ে পড়লে বড় সমস্যায় পড়তে হয়। কিম জং-উনের একটি ইভেন্টে ২০১৫ সালে প্রতিরক্ষামন্ত্রী একটু ঘুমিয়ে পড়ায় প্রকাশ্যে তাকে হত্যা করা হয়!
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
