যুক্তরাষ্ট্রের কানেকটিকাট প্রবাসী আব্দুস সালাম হাওলাদার আর নেই। তার বয়স হয়েছিল ৬৫।
স্থানীয় সময় বুধবার (২৮ এপ্রিল) বেলা সাড়ে তিনটার দিকে মেরিডেন শহরের মিডস্টেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনি সংক্রান্ত জটিলতায় ভুগছিলেন।
আব্দুস সালাম হাওলাদারের আরেক পরিচয় তিনি বাংলাদেশি-আমেরিকান অ্যাশোসিয়েশন অব কানেকটিকাট (বাক)-এর সাবেক সাংস্কৃতিক সম্পাদক সুপরিচিতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যকার মো. সাব্বির আহমেদ রনির শ্বশুর। তার বাড়ি নারায়নগঞ্জের জামতলায়। প্রায় ২০ বছর আগে স্ত্রী এল জেসিমসহ তিনি যুক্তরাষ্ট্রে আসেন। তিন মেয়ে জিনিয়া সালাম, তানিয়া সালাম ও মনিয়া সালামকে নিয়ে দীর্ঘদিন নিউ ইয়র্কে বসবাস করছিলেন। পাঁচ বছর আগে তারা দু’জনেই কানেকটিকাটে বসবাসরত তার দ্বিতীয় মেয়ে তানিয়া সালামের বাসায় ছিলেন। সেখানে তিনি অসুস্থ হলে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার রাতে ম্যানচেস্টারের ইস্ট সেন্টার ষ্ট্রিটের ফিউনারেল হোমে মরহুম সালামের মরদেহ রাখা হবে। আগামীকাল বৃহস্পতিবার দুপুরে ম্যানচেস্টার বায়তুল মামুর মসজিদে প্রথম জানাজা শেষে তার মরদেহ চেশেয়ার মুসলিম কবরস্থানে (২২০ রিয়াল্টি ড্রাইভ, চেশেয়ার, কানেকটিকাট ০৬৪১০) নিয়ে যাওয়া হবে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে চিরনিদ্রায় শায়িত হবেন আব্দুস সালাম হাওলাদার।
তিনি স্ত্রী, তিন কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
More Stories
লস এঞ্জেলেস কনস্যুলেটে মুক্তিযোদ্ধাদের অবমাননা: প্রবাসে নতুন বিতর্ক
লস এঞ্জেলেসে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট লস এঞ্জেলেস-কে ঘিরে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের ঝড় উঠেছে। বাংলাদেশের ৫৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত...
লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে সাগরে প্রাণ গেলো সুনামগঞ্জের ৫ যুবকের
লিবিয়া থেকে নৌকাযোগে সাগর পাড়ি দিয়ে গ্রীসে যাওয়ার পথে সুনামগঞ্জের একই গ্রামের ৩ জনসহ মোট ৫ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায়...
সিডনিতে প্রথমবার ক্রিকেটারদের নিলাম, শুরু হচ্ছে বাংলা হানড্রেড লিগ
অস্ট্রেলিয়ার সিডনিতে প্রথমবারের মতো আইপিএল আদলে ক্রিকেটারদের নিলাম অনুষ্ঠিত হয়েছে। সিডনির ল্যাকেম্বা লাইব্রেরি হলে অনুষ্ঠিত এই ব্যতিক্রমধর্মী আয়োজন ঘিরে প্রবাসী...
যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ‘ভয়ংকর’ ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ
মার্কিন যুক্তরাষ্ট্রে বিভিন্ন গুরুতর অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ করেছে দেশটির ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি...
গ্রিস উপকূলে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশিসহ উদ্ধার ২৬
উত্তর আফ্রিকা থেকে রাবার বোটে চড়ে ইউরোপে পৌঁছানোর সময় গ্রিস উপকূলে ২১ বাংলাদেশিসহ ২৬ জনকে উদ্ধার করা হয়েছে। যাত্রাপথে খাবার...
ক্ষেপণাস্ত্র হামলায় নিহত কিশোরগঞ্জের বাচ্চুকে সৌদিতেই দাফন
সৌদি আরবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত কিশোরগঞ্জের কটিয়াদীর বাচ্চু মিয়াকে সেখানেই জানাজা শেষে দাফন করা হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর...
