সিঙ্গাপুরে সম্প্রতি প্রকাশিত হওয়া বাংলাদেশি প্রবাসী শ্রমিক মো. শরীফ উদ্দীনের লেখা ‘স্ট্রেন্জার টু মাই ওয়ার্ল্ড’ বইটি ইতিমধ্যে সিঙ্গাপুরে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। খোঁজ নিয়ে জানা যায় সিঙ্গাপুরে প্রায় সবগুলো বইয়ের দোকানে এখন বইটি পাওয়া যাচ্ছে।
সিঙ্গাপুরের স্বনামধন্য বইয়ের দোকান কিনুকুনিয়া বুক স্টোরে গত সপ্তাহের সেরা দশজন লেখকের বই বিক্রির তালিকা প্রকাশ করা হয়। সেখানে মো. শরীফ উদ্দিনের লেখা ‘স্ট্রেন্জার টু মাই ওয়ার্ল্ড’ বইটি দ্বিতীয় স্থানে দেখা যায়। আশা করা যায় বইটি এ বছরের সেরা বিক্রীর তালিকায় উঠে আসবে। সেখানকার অনেক কবি সাহিত্যকরা ইতিমধ্যে লেখকের বইটি পড়ে ফেসবুকে তাদের ওয়ালে ভূয়সী প্রসংশা করছেন।
কোভিড-১৯ এ লকডাউন থাকাকালীন অবস্থায় সিঙ্গাপুরে প্রবাসী শ্রমিকরা পরিবার পরিজন ছেড়ে কিভাবে সময় কাটিয়েছে? তাদের অর্থনৈতিক কিংবা মানসিক অবস্থা কেমন ছিলো? সে দেশের সরকার কি ধরনের সুযোগ সুবিধা শ্রমিকদের প্রদান করেছে? দৈনন্দিন জীবনে কি ধরনের প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়েছে এইসব বিষয়গুলো লেখক তার লেখায় তুলে ধরেছেন।
উল্লেখ্য, সিঙ্গাপুরে ২০১৮ সালে লেখক তার প্রথম প্রকাশিত বই “স্ট্রেন্জার টু মাইসেল্ফ” বইয়ের জন্য নন ফিকশন ক্যাটাগরিতে সেরা বইয়ের পুরষ্কার জিতে নেন।
More Stories
বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা
পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
