স্পেনে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ স্পেনের রাজা ষষ্ঠ ফেলিপের কাছে তার পরিচয়পত্র প্রদান করেছেন। সোমবার স্পেনের রাজধানী মাদ্রিদে রাজকীয় প্রাসাদে আড়ম্বরপূর্ণ পরিবেশে পরিচয় প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী আরাঞ্চা গনজালেজ লায়া, বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর ও দূতালয় প্রধান এটিএম আব্দুর রউফ মন্ডল, কমার্শিয়াল কাউন্সেলর রেদোয়ান আহমেদ, প্রথম সচিব (শ্রম) মো. মোতাসিমুল ইসলাম উপস্থিত ছিলেন।
পরিচয়পত্র প্রদানের পর স্পেনের রাজা এবং বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূতের মধ্যে একটি একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রাজা নবনিযুক্ত রাষ্ট্রদূতকে আন্তরিক অভিনন্দন জানান। রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ রাজা ষষ্ঠ ফেলিপেকে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা পৌঁছে দেন।
স্পেনের রাজা ষষ্ঠ ফেলিপে আশাবাদ ব্যক্ত করেন, নতুন রাষ্ট্রদূতের দায়িত্ব পালনকালে স্পেন-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও বেগবান হবে। রোহিঙ্গাদের আশ্রয় দানের জন্য তিনি বাংলাদেশ সরকারের প্রশংসা করেন এবং সহযোগিতার আশ্বাস দেন।
তিনি দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক বাণিজ্যে সন্তুষ্টি প্রকাশ করে আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামীতে বাণিজ্য আরও নিবিড়তর হবে। স্পেনের রাজা রাষ্ট্রদূতের মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য কামনা করে শুভেচ্ছা জানিয়েছেন। একান্ত এ বৈঠকে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, মো. সারওয়ার মাহমুদ স্পেনে বাংলাদেশের সদ্য বিদায়ী রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকারের স্থলাভিষিক্ত হলেন।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
