পবিত্র রমজান মাসে করোনাভাইরাস থেকে মুক্তির জন্য দোয়া ও ইফতার মাহফিল করেছে মালয়েশিয়ায় গোপালগঞ্জ জেলা সমিতি।
রবিবার রাজধানী কুয়ালালামপুরের একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ শওকত আলী তিনু।
সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মশিউর রহমান লিংকনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বি এম বাবুল হাসান, বাবুল সর্দার, গাজী মাইনুল, রচি, মওদুদ, আশিক শিকদার, অহিদুর রহমান অহিদ, কামরুজ্জামান কামাল, রাশেদ বাদল, এ কামাল হোসেন চৌধুরী ও নাজমুল ইসলাম বাবুলসহ বিভিন্ন সমিতির নেতৃবৃন্দ।
পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া রোজার কল্যাণে অচিরেই করোনা মুক্তির জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিএম বাবুল হাসান।
More Stories
বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা
পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
