নয় বছর ধরে নিখোঁজ দলের নেতা এম ইলিয়াস আলীর ‘গুম’ প্রসঙ্গ নিয়ে বক্তব্যের ব্যাখা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
নিজের দেয়া আলোচিত বক্তব্য নিয়ে দলের পক্ষ থেকে ব্যাখা চাওয়া হয়েছিল মির্জা আব্বাসের কাছে। যার পরিপ্রেক্ষিতে ব্যাখ্যা দিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে চিঠি দিয়েছেন মির্জা আব্বাস।
সোমবার বিকালে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে চিঠিটি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
এর আগে রবিবার দপ্তরের দায়িত্বপ্রাপ্ত প্রিন্সের কাছে চিঠি পাঠান মির্জা আব্বাস।
সোমবার সন্ধ্যায় এমরান সালেহ প্রিন্স বলেন, ‘আজ বিকাল সোয়া ৪টার দিকে মির্জা আব্বাস সাহেবের চিঠি দলের মহাসচিবের কাছে পৌঁছানো হয়েছে।’
অবশ্য বিষয়টিকে দলের আভ্যন্তরীণ বিষয় দাবি করে এ নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে অপারগতা প্রকাশ করেন মির্জা আব্বাস।
গত ১৭ এপ্রিল ইলিয়াস আলী নিখোঁজের নবম বছর উপলক্ষে আয়োজিত এক ভার্চুয়াল আলোচনা সভায় মির্জা আব্বাস বলেন, ‘যারা ইলিয়াসকে গুম করেছে, আমি জানি, আওয়ামী লীগ সরকার গুম করে নাই। কিন্তু গুমটা করলো কে? এই সরকারের কাছে আমি জানতে চাই। এই সরকারের কাছে আমি এটা জানতে চাই।’
গুমের সঙ্গে দলের কিছু লোকজন জড়িত এমনটাও দাবি করেন বিএনপির এই শীর্ষ নেতা।
পরে তার এই বক্তব্য নিয়ে বিএনপির ভেতরে-বাইরে তোলপাড় শুরু হয়। তাই একদিন পর ১৮ এপ্রিল সাংবাদিকদের ডেকে নিয়ে মির্জা আব্বাস নিজের বক্তব্যের ব্যাখ্যা দিলেও বিএনপির হাইকমান্ড তাতে সন্তুষ্ট হননি।
পরবর্তী সময়ে গত বৃহস্পতিবার সেদিনের বক্তব্যের জন্য তিন দিনের মধ্যে ব্যাখ্যা দিতে চিঠি পাঠানো হয় মির্জা আব্বাসের কাছে।
দলীয় সূত্রে জানা গেছে, মির্জা আব্বাস স্বাভাবিক পদ্ধতি অবলম্বন করে চিঠির জবাব দিয়েছেন। দলের নেতৃত্ব তার কাছে যে বিষয়টি আশা করেছেন, তিনি সে প্রক্রিয়াও সম্পন্ন করেছেন।
More Stories
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
