উন্নত কর্মসংস্থান সৃষ্টি ও করোনা মোকাবিলা করতে বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। বৃহস্পতিবার (২২ এপ্রিল) বাংলাদেশ সরকারের সঙ্গে বিশ্বব্যাংকের একটি ঋণচুক্তি স্বাক্ষরিত হয়েছে। বিশ্বব্যাংকের ঢাকা অফিস থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
ঋণচুক্তিতে বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতেমা ইয়াসমিন ও বিশ্বব্যাংকের পক্ষে সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন নিজ নিজ পক্ষে সই করেন।
বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মের্সি টেম্বন বলেন, ‘কোভিড-১৯ মহামারিটি দরিদ্র ও দুর্বল জনগোষ্ঠীর ওপর মারাত্বক প্রভাব ফেলেছে। এই অর্থে মহামারির সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের রক্ষা করতে এবং আরও উচ্চতর কর্মসংস্থান সৃষ্টির জন্য সরকারি নীতিগুলোকে সমর্থন করবে। কারণ বাংলাদেশ উচ্চ মধ্য আয়ের দেশ হওয়ার ভিশনের দিকে এগিয়ে চলেছে।’
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাম্প্রতিক বছরগুলোতে চাকরি সৃষ্টির প্রাপ্যতা কমে গেছে। যা কোভিড-১৯ মহামারি ফলে পরিস্থিতি আরও বেড়েছে। চাকরি ও আয়ের ক্ষয়ক্ষতি গ্রামীণ ও শহুরে উভয় অঞ্চলে জীবন-জীবিকা ঝুঁকির মধ্যে পড়েছে। কোভিডে নারী ও যুবসমাজ বিশেষভাবে মারাত্মক ক্ষতির মুখে পড়েছে।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন বলেন, ‘দরিদ্র ও দুর্বল জনগোষ্ঠীর সুরক্ষা এবং আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক ব্যবসায়ের ওপর কোভিড-১৯ মহামারির বিরূপ প্রভাব ফেলেছে। সরকার এই বিরূপ প্রভাব মোকাবিলার জন্য দ্রুত এবং সক্রিয় ব্যবস্থা গ্রহণ করেছে। বিশ্বব্যাংকের দেওয়া এই অর্থে ভবিষ্যতের ধাক্কায় স্থিতিশীল করতে সহায়ক হবে। সেই সঙ্গে দরিদ্র ব্যক্তিদের কাজ ও আয় রক্ষা করতে সহায়তা করেবে।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
