করোনাভাইরাসের টিকা পেতে চীনের উদ্যোগে ছয়টি দেশের নতুন প্ল্যাটফর্মে যোগ দিচ্ছে বাংলাদেশ।
‘ইমার্জেন্সি ভ্যাকসিন স্টোরেজ ফ্যাসিলিটি ফর কোভিড ফর সাউথ এশিয়া’ নামের এই প্ল্যাটফর্মের দেশগুলো হলো- চীন, বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কা।
এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সমকালকে বলেন, এটা কোনো জোট নয়। এটি ছয় দেশের সহযোগিতার একটি প্ল্যাটফর্ম।
এর আগে গণমাধ্যমকে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যখন যার দরকার হবে এই প্ল্যাটফর্ম থেকে তারা ভ্যাকসিনগুলো সংগ্রহ করবে। এটাকে বলছি সাউথ এশিয়ার ছয় দেশের পারস্পরিক সহযোগিতা। এখন আমরা চীনের সঙ্গে সম্পর্ক করেছি। চীন আমাদের খুব শিগগিরই ভ্যাকসিন দেবে।’
আব্দুল মোমেন জানান, শুরুতেই চীন উপহার হিসেবে বাংলাদেশকে ছয় লাখ ডোজ টিকা উপহার দেবে। এজন্য একটি সমঝোতা স্মারক সই হবে, যেটির খসড়া তৈরি শেষ হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, একই সঙ্গে নিজেরা টিকা তৈরির জন্য রাশিয়ার সহায়তা নিচ্ছে বাংলাদেশ। এক্ষেত্রে বাংলাদেশকে টিকা তৈরির প্রযুক্তি দেবে রাশিয়া। এ বিষয়েও একটি সমঝোতা স্মারক সই হচ্ছে। তবে প্রযুক্তিটি অন্য কোথাও দেওয়া যাবে না- এমন শর্তে টিকা তৈরির এ প্রযুক্তি দিতে সম্মত হয়েছে দেশটি। বাংলাদেশ তাতে সম্মতি জানিয়েছে। এক্ষেত্রে বাংলাদেশের ওষুধ প্রস্তুতকারী কোনো প্রতিষ্ঠানকে এই প্রযুক্তি দেওয়ার কথা বলেছে রাশিয়া। এ পুরো প্রক্রিয়া শেষ হতে ২ থেকে ৩ মাস লাগতে পারে।
More Stories
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
ঈদের পরে প্রথম কার্যদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। এখনও অনেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে। তাই, কর্মস্থলে ফেরেনি বহু মানুষ। কিন্তু...
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে...
স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ‘গণহত্যা দিবস’...
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
