বাংলাদেশ থেকে ওমানে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির করোনা প্রতিরোধ সুপ্রিম কমিটি। ২৪ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে ওমান নিউজ এজেন্সির খবরে বলা হয়।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী হাম্মুদ বিন ফয়সাল আল বুসাইদির নেতৃত্বে করোনা সংক্রমণ বিস্তার রোধে সুপ্রিম কমিটি এ সিদ্ধান্ত নেয়।
এ ছাড়া বেশ কয়েকটি সিদ্ধান্ত নেয় ওমানের সুপ্রিম কমিটি। এর মধ্যে রয়েছে শিশুদের শপিং মলে প্রবেশে নিষেধাজ্ঞা, স্কুলে সাজাকি দূরত্ব বজায় রাখা।
বুধবার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ ছাড়াও এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছে ভারত ও পাকিস্তান। এই সিদ্ধান্তের ফলে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত বাংলাদেশের প্রবাসীরা ওমানে প্রবেশ করতে পারবেন না।
অন্য কোনো দেশ থেকে ওমানে প্রবেশের আবেদন করার ১৪ দিনের মধ্যে যদি কেউ বাংলাদেশ, ভারত বা পাকিস্তানে ভ্রমণ করে থাকেন তবে তারাও দেশটিতে প্রবেশ করতে পারবেন না।
তবে এই নির্দেশনা ওমানের নাগরিক, কূটনৈতিক, স্বাস্থ্যকর্মী ও তাদের পরিবারের জন্য প্রযোজ্য হবে না।
ওই কমিটির বৈঠকে বলা হয়, ওমানে করোনা পরিস্থিতির অবনতি হচ্ছে। আরো অবনমন ঠেকাতে তারা এসব সিদ্ধান্ত নিয়েছে। দেশটিতে করোনার নতুন স্ট্রেইন পাওয়া গেছে যার জন্য ভ্রমণ দায়ী।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
