সহিংসতাসহ বিভিন্ন মামলায় গ্রেফতার হেফাজতে ইসলামের নেতাকর্মীদের মুক্তি দাবি করেছে বিএনপি।
সোমবার (১৯ এপ্রিল) বিএনপির পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ দাবি করেন।
বিএনপি মহাসচিব বলেন, লকডাউনকে ব্যবহার করে ক্র্যাকডাউনে ইতোমধ্যে বিএনপির তিন শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে ধর্মীয় নেতা, আলেম-ওলামাদের নির্বিচারে গ্রেফতার করা হচ্ছে। অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে যারা ধর্মীয় মানুষ, শ্রদ্ধার পাত্র—তাদের গ্রেফতার করে অসংখ্য মিথ্যা মামলা দেয়া হচ্ছে।
গত ২৬ মার্চকে কেন্দ্র করে যে ঘটনাগুলো ঘটেছে তা সরকারের তৈরি করা অভিযোগ করে তিনি বলেন, আমি এর আগেও বলেছি, সরকার খুব পরিকল্পিতভাবে এই ঘটনাগুলো যেন ঘটে, সে ব্যবস্থা নিয়েছে।
‘আপনারা লক্ষ্য করেছেন ২৬ মার্চ কয়েকটি ধর্মীয় ও রাজনৈতিক সংগঠন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে বিক্ষোভ করেছিল। আমরা দেখেছি বায়তুল মোকাররমে যে শান্তিপূর্ণ কর্মসূচি, সেটাকে অশান্ত করার জন্য পুলিশের সবচেয়ে বড় ভূমিকা ছিল। তারপর আওয়ামী লীগের দলীয় লোকেরা বিক্ষোভকারীদের ওপর হামলা করেছিল। সে কারণে হাটহাজারীতে ওই ঘটনাগুলো ঘটেছে। সে ঘটনাগুলো কিন্তু তারা কখনোই বলছে না। তারা বারবার দোষ চাপাচ্ছে ধর্মীয় সংগঠনগুলোর ওপর এবং বলছে বিএনপি এই ঘটনার সঙ্গে জড়িত। আমরা খুব স্পষ্ট করে বলেছি, এখনো বলছি, ওই ঘটনার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই।’
বিএনপি মহাসচিব বলেন, আমরা যে প্রতিবাদ-বিক্ষোভ করেছি, সেটা মানুষ মেরে ফেলার জন্য। সুবর্ণজয়ন্তীর ৫০ বছরকে মানুষের রক্ত দিয়ে কলুষিত করা হয়েছে, আমরা তার প্রতিবাদ করেছি।
মির্জা ফখরুল বলেন, আমরা স্পষ্ট করে বলতে চাই ধর্মীয় নেতাদের এভাবে গ্রেফতার-হয়রানি করা এদেশের ধর্মপ্রাণ মানুষ কোনোভাবেই মেনে নেবে না। আমরা তাই আহ্বান জানাবো, অবিলম্বে এসব মামলা প্রত্যাহার করা হোক, যারা আলেম-ওলামা, তাদের মুক্তি দেয়া হোক এবং বিএনপির যেসব নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে, তাদের নিঃশর্ত মুক্তি ও সব মামলা তুলে নেয়া হোক।
এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, আমরা দাবি করেছি আলেম-ওলামাদের সব মামলা প্রত্যাহার করতে হবে এবং তাদের মুক্তি দিতে হবে। আমরা বারবার বলেছি, হেফাজতের সঙ্গে আমাদের কোনো রাজনৈতিক সম্পর্ক নেই। যোগসূত্র একটাই, তারা (সরকার) কোনো বিরোধী মতকে সহ্য করবে না। তারা বলছে, হেফাজত তাণ্ডব করছে। মূলত তাণ্ডবগুলো করছে সরকার। এটা তাদের পরিকল্পিত।
More Stories
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
