করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, ৮৮ বছর বয়সী এই কংগ্রেস নেতা দিল্লির এইমস হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (১৯ এপ্রিল) স্থানীয় সময় বিকাল ৫টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
আজ সকালে মনমোহন সিংয়ের হালকা জ্বর হওয়ায় করোনা পরীক্ষা করান। পরে ফলাফল পজিটিভ আসে। চিকিৎসকরা তার অবস্থা পর্যবেক্ষণ করছেন। তিনি করোনা ভ্যাকসিনের দুটি ডোজই নিয়েছিলেন।
ভারতে ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে করোনাভাইরাসের সংক্রমণ। দেশটিতে প্রতিদিনই রেকর্ড ভাঙছে সংক্রমণ ও মৃত্যুতে। বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। এরপরই ভারতের অবস্থান। ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৫২ লাখ ৩৮ হাজার ৬২০ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৭৯ হাজার ৭৯০ জন।
রাহুল গান্ধী এক টুইটবার্তায় মনমোহন সিংয়ের দ্রুত আরোগ্য কামনা করে বলেন, এই কঠিন সময়ে আপনার দিকনির্দেশনা এবং পরামর্শ খুবই দরকার।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
