হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হককে গ্রেপ্তার করা হয়েছে। বেশ কিছুদিন ধরে নজরদারিতে থাকার পর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদরাসা থেকে রবিবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়।
দুপুর পৌনে ২টার দিকে মামুনুল হককে গ্রেপ্তারের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তেজগাঁও বিভাগের উপ কমিশনার (ডিসি) মো. হারুন-অর-রশিদ।
ডিসি হারুন বলেন, ২০২০ সালের মোহাম্মদপুর থানার একটি ভাঙচুর ও নাশকতার মামলার তদন্ত চলছিল। তদন্তে হেফাজত নেতা মামুনুলের সম্পৃক্ততার বিষয়টি সুস্পষ্ট হওয়ায় আমরা তাকে গ্রেপ্তার করেছি।
এছাড়া দেশের বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে বলে দাবি করে ডিসি হারুন বলেন, আপনারা জানেন বেশ কিছুদিন ধরে আমাদের বিভিন্ন জায়গায়, থানায়, বিভিন্ন সরকারি সম্পত্তি ভাঙচুর হয়েছে। অনেক ঘটনাই ঘটেছে। এছাড়া আমাদের মোহাম্মদপুর থানায় একটি ভাংচুরের মামলা ছিল। সেই মামলায় আমরা তদন্ত করছিলাম। তদন্তের পরিপ্রেক্ষিতে আমরা কনফার্ম হয়েছি যে এই মামলার সঙ্গে তিনি (মামুনুল) জড়িত। আমরা মোহাম্মদপুর থানার মামলায় মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া থেকে তাকে আজ গ্রেপ্তার করেছি।
এছাড়া আপনারা জানেন যে, পল্টন থানাসহ দেশের বিভিন্ন থানায় নাশকতার মামলা, ভাঙচুরের মামলাসহ অনেকগুলো মামলা রয়েছে। সেই মামলায় আমরা শুনেছি শ্যোন এরেস্ট দেখানো হতে পারে।
মোহাম্মদপুরের মামলাটি ২০২০ সালের। সেটি আমরা তদন্ত করছি। তদন্ত করে আমাদের সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। এছাড়া সে এজাহারনামীয় আসামি।
আমরা আরো শুনেছি দেশের প্রত্যন্ত অঞ্চল বিভিন্ন থানায় সে ভাংচুরের বক্তব্য দিয়েছে, মানুষকে উত্তেজিত করেছে। সব কিছুতেই তার বিরুদ্ধে মামলা আছে। এবং সে মামলায়ও তাকে শ্যোন এরেস্ট দেখাবে।
শাপলা চত্বরের ঘটনায় তার সম্পৃক্ততা পেয়েছেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ওইটা তো আপনারা নিজেরাই দেখেছেন। তার সম্পৃক্ততা ছিলো কি না।
ডিসি হারুন বলেন, আপনারাও জানেন ১৩ সালের ঘটনায় এই সাত বছর ধরে তারা উত্তেজনামূলক বক্তব্য রেখেছেন এবং ইদানীং বিভিন্ন সভা সমাবেশ করে মানুষকে উসকানি দিচ্ছিলেন তার পরিপ্রেক্ষিতে বিভিন্ন থানা, ভূমি অফিসসহ বিভিন্ন জায়গায় হামলা হয়েছে। বিভিন্ন জায়গায় তার নামে অজস্র মামলা রয়েছে। যাই হোক, আমরা শুনেছি ওই সকল মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে। পাশাপাশি আমাদের যে মামলাটি সেই মামলাটির সত্যতা পেয়েছি।
মোহাম্মদপুর থানার মামলায় রিমান্ড আবেদন করা হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা ঊধ্র্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তাকে আগামীকাল আদালতে পাঠানো হবে।
এই পুলিশ কর্মকর্তা বলেন, যেহেতু দেশের বিভিন্ন জায়গায় বিশেষ করে আমাদের পুলিশের উপর হামলা, পুলিশকে মারপিট করা, হাটহাজারি থানায় হামলা করেছে। ব্রাহ্মণবাড়িয়াতে অনেক মানুষ মৃত্যু বরণ করেছে। পল্টন থানায় হামলা হয়েছে। সব কিছু মিলিয়ে আমরা তাকে নজরদারিতে রাখছিলাম। আমরা ওয়াচ করছিলাম। যখন সুস্পষ্টভাবে তার বিরুদ্ধে আমরা প্রমাণ পেয়েছি তাই আজকে তাকে নিয়ে আসা হয়েছে। আদালতে উঠানোর আগ পর্যন্ত তাকে থানায় রাখা হবে।
More Stories
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
