সাংবাদিক, সাহিত্যিক ও গবেষক আহমেদ মূসা (৬৬) আর নেই। দীর্ঘদিন ধরে ক্যান্সারের সাথে লড়াই করে আহমেদ মূসা শনিবার (১৭ এপ্রিল) ভোর ৬টায় যুক্তরাষ্ট্রর মিসৌরি স্টেটের ক্যানসাস সিটিতে মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
অভিবাসন মর্যাদায় যুক্তরাষ্ট্রে এসেছিলেন আহমেদ মূসা। তার ফুসফুসে ক্যান্সার ধরা পড়েছিল। দুই সপ্তাহ আগে মিসৌরী স্টেটের ক্যানসাস সিটিতে ভর্তি হন তিনি। সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়েন আহমেদ মূসা। একই দিনে বাদ জোহর নামাজে জানাজা শেষে ক্যানসাসের মুসলিম কবরস্থানে তাকে দাফন করা হয়।
আহমেদ মূসার মৃত্যুতে যুক্তরাষ্ট্রের সোনারগাঁ ফাউন্ডেশন, সোনারগাঁও সাহিত্য নিকেতন গভীর শোক প্রকাশ করেছে। আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের পক্ষে সভাপতি বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার এবং সেক্রেটারি শহীদুল ইসলাম আহমেদ মূসার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
উল্লেখ্য, গত বছর বাংলাদেশে গিয়ে আহমেদ মূসা জন্মস্থান ইজারাকান্দি গ্রামে স্বপ্নের ‘আলোর সেতু পাঠাগার’ প্রতিষ্ঠা করেছিলেন। সেখানে নিজের লেখা বেশ কয়েকটি গ্রন্থ ছাড়াও বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাঙালির উত্থানের ইতিহাস, বাংলাদেশের উন্নয়ন-সমৃদ্ধির ওপর চার হাজারের বেশি বই প্রদান করেছেন মুক্তিযোদ্ধা আহমেদ মূসা। নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া গ্রামের ‘একাত্তরের ঘাতক ও দালালরা কে কোথায়’ গ্রন্থের অন্যতম প্রকাশক ছিলেন আহমেদ মূসা। নাট্যকার হিসেবেও পরিচিতি ছিল তার।
এদিকে, ‘সাপ্তাহিক আজকাল’ পত্রিকার সম্পাদক জাকারিয়া মাসুদ জিকো জানান, ‘বর্ণাঢ্য কর্মজীবনের স্মৃতিচারণ ও আহমেদ মূসার বিদেহি আত্মার মাগফেরাত কামনায় আগামী ২০ এপ্রিল জ্যাকসন হাইটসে এক স্মরণসভার আয়োজন করা হয়েছে।’
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
