সৌদি আরবের বাইরে থেকে ওমরা পালন করতে ইচ্ছুক ব্যক্তিদের জন্য নতুন নিয়ম চালু করেছে দেশটির হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয়। বৃহস্পতিবার মন্ত্রণালয়ের জারি করা এক আদেশের পরিপ্রেক্ষিতে বাধ্যতামূলকভাবে ওমরা পালনে ইচ্ছুক বিদেশী নাগরিকদের মানতে হবে।
নতুন নিয়ম অনুসারে ওমরা পালনে সৌদি আরবের বাইরে থেকে আসা ব্যক্তিদের কাবায় ওমরা পালনের ছয় ঘণ্টা আগেই মক্কায় এক কেয়ার সেন্টারে গিয়ে তার টিকার নিশ্চিয়তা নিতে হবে। সেখানে তার হাতে টিকার তথ্যযুক্ত ডিজিটাল ব্রেসলেট পরিয়ে দেয়া হবে।
কেয়ার সেন্টার থেকে ওমরা পালনে ইচ্ছুক ব্যক্তিদের আল-শুবাইকা অ্যাসেম্বলি সেন্টারে গিয়ে ব্রেসলেটের তথ্য অনুসারে তাদের ওমরার অনুমতিসহ যাবতীয় তথ্য সত্যায়ন করা হবে।
ওমরা পালনে আসা বিদেশী নাগরিকদের ওমরার জন্য নির্ধারিত সময় ও তারিখ মেনে চলার জন্য নির্দেশনা দিয়েছে সৌদি হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয়। এছাড়া মক্কায় আসার পর বিদেশী নাগরিকদের তিনদিন তাদের নির্ধারিত হোটেলেই কোয়ারেন্টিনে থাকার জন্য মন্ত্রণালয়ের বিবৃতিতে নির্দেশনা দেয়া হয়।
রমজান মাস শুরু হওয়ার পর প্রতিদিনই ওমরার জন্য অনুমতির সংখ্যা বাড়ছে। এর আগে করোনাভাইরাস সংক্রমণে বন্ধ থাকার পর গত বছর ৪ অক্টোবর ওমরা আবার চালু হলে হজ ও ওমরা মন্ত্রণালয়ের চালু করা ‘ইতমারনা’ অ্যাপের মাধ্যমে রমজানের আগ পর্যন্ত এক কোটির বেশি সৌদি ও বিদেশী নাগরিক ওমরা পালন করেছেন।
সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের চালু করা ‘তাওক্কালনা’ অ্যাপে আবেদনকারীর করোনা সংক্রমণ ও টিকা বিষয়ক তথ্য প্রদানের পর ‘ইতমারনা’ অ্যাপে ওমরার অনুমতির জন্য আবেদন করতে হয়। ওমরার এই অনুমতি শুধু ‘তাওয়াক্কালনা’ অ্যাপেই প্রদর্শন করা যাবে।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
