যুক্তরাষ্ট্রে ফের বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহত হয়েছেন আটজন। আহত হয়েছেন আরও অনেকে। দেশটির ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের ইন্ডিয়াপোলিস শহরে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ইন্ডিয়ানাপোলিস শহরে অবস্থিত কার্গো সেবাদাতা প্রতিষ্ঠান ফেডএক্স কার্যালয়ে বন্দুকের গুলির শব্দ শুনতে পেয়েছেন স্থানীয়রা। এক প্রত্যক্ষদর্শী বিবিসি’কে জানিয়েছেন, স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে এক ব্যক্তিকে গুলিবর্ষণ করতে দেখেছেন তিনি।
হামলাকারী বন্দুকধারী একজনই ছিলেন বলে ধারণা করা হচ্ছে। হামলা শেষে তিনি নিজেও আত্মহত্যা করেন বলে শোনা যাচ্ছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, মানুষের নিরাপত্তা নিয়ে আপাতত হুমকি নেই।
পার্শ্ববর্তী একটি আন্তর্জাতিক বিমানবন্দরে ফেডএক্স এক্সপ্রেস কার্গো এয়ারলাইনের বিমান থাকলেও, সেগুলো ক্ষতিগ্রস্ত হয়নি বলে জানিয়েছে বিবিসি।
ইন্ডিয়াপোলিস শহর পুলিশের মুখপাত্র জেনাই কুক বলছেন, ‘পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছানোর পরও গোলাগুলি হচ্ছিল। একপর্যায়ে আটজনকে গুলিবিদ্ধ অবস্থায় খুঁজে পাওয়া যায়। তাদের সবাই ঘটনাস্থলেই নিহত হয়েছেন।’
তিনি আরো বলেন, ‘আহত অবস্থায় আরও কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে।’
ফেডএক্স কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, তারা বন্দুক হামলার ঘটনা সম্পর্কে শুনেছে এবং এ বিষয়ে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হচ্ছে। বিবৃতিতে বলা হয়, ‘নিরাপত্তায় আমাদের প্রধান অগ্রাধিকার। হামলায় হতাহত সবার বিষয়ে আমরা উদ্বিগ্ন।’
More Stories
ইরানের সঙ্গে প্রধান প্রধান বিষয়ে ঐকমত্যের দাবি ট্রাম্পের
পারস্য উপসাগর অঞ্চলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার মধ্যেই কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ...
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
