করোনা আক্রান্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার হাই রেজ্যুলেশন সিটি স্ক্যানের পূর্ণাঙ্গ রিপোর্ট পেয়েছেন তার চিকিৎসক দল। শুক্রবার (১৬ এপ্রিল) ভোর রাতে এভার কেয়ার হাসপাতাল থেকে পূর্ণাঙ্গ প্রতিবেদন হাতে পাওয়ার পর তৎক্ষনাত ভার্চুয়াল পর্যালোচনা বৈঠকে বসেন চিকিৎসকেরা।
তারা সর্বসম্মতিক্রমে খালেদা জিয়ার চিকিৎসায় নতুন একটি ওষুধ যুক্ত করেন। বর্তমান শারীরিক অবস্থায় তাকে বাসায় রেখেই চিকিৎসা চলবে। খালেদা জিয়ার চিকিৎসক টিমের অন্যতম সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, সিটি স্ক্যানের পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার পরেই সেহরির আগে চিকিৎসক টিমের সদস্যরা, বৃহস্পতিবার মধ্যরাতে ভার্চুয়ালি অনুষ্ঠিত মেডিকেল পর্যালোচনা সভায় খালেদা জিয়ার চিকিৎসক টিমের প্রধান অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী, সাকুর খান, অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, ডা. মামুন, লন্ডন থেকে ডা. জুবাইদা রহমান ও নিউ ইয়র্ক থেকে একজন চিকিৎসক অংশগ্রহণ করেন।
ওই পর্যালোচনার পর বেগম জিয়ার জন্য একটি নতুন ওষুধ যুক্ত করার সিদ্ধান্ত হয়। নতুন গৃহীত চিকিৎসায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্মতি আছে বলে জানা গেছে চিকিৎসক টিমের সূত্রে। ডা. জাহিদ হোসেন বলেন, বিএনপির চেয়ারপারসন হাসপাতালে যেতে না চাওয়ায় বাসাতে রেখেই চিকিৎসা চলবে। তার শারীরিক অবস্থার ওপর আমাদের নিয়মিত পর্যবেক্ষন চলছে। ঘণ্টায়-ঘণ্টায় আমরা আপডেট নিচ্ছি। করোনাভাইরাসে আক্রান্ত রোগী হওয়ায় পরবর্তী চিকিৎসার বিষয়টিও আমাদের গ্রহণ করা আছে।
বৃহস্পতিবার রাত ১০ টার দিকে এভার কেয়ার হাসপাতালে সিটি স্ক্যান করা হয় খালেদা জিয়ার। এ দিন রাত ১১টার দিকে সিটি স্ক্যান শেষে তিনি বাসায় ফেরেন। সিটি স্ক্যানের রিপোর্টে শারীরিক অবস্থা স্থিতিশীল আসে। ফাইনাল রিপোর্টেও তাই এসেছে।
More Stories
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
