করোনা আক্রান্ত হয়ে নিজের ঘরেই আইসোলেশনে ছিলেন আকরাম খান। তবে পূর্ব সতর্কতার অংশ হিসেবে হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলাদেশের সাবেক এ ক্রিকেট অধিনায়ক।
খুব বেশি জটিলতা নেই। কিন্তু তারপরও সতর্কমূলক ব্যবস্থা হিসেবে আজ বৃহস্পতিবার, ১৫ এপ্রিল বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।
আকরাম খানের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়ে স্ত্রী সাবিনা আকরাম বলেন, ‘বাসায় চিকিৎসা চলছিল। তবে দুদিন ধরে কাশি একটু বেশি হচ্ছে। তাই চিকিৎসকের পরামর্শে আকরামকে আজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সবাই দোয়া করবেন।’
সাবিনা আকরাম আরও জানান, আকরাম খানের ফুসফুস ৩০ শতাংশ সংক্রমিত হয়েছে। তবে তার বাসার অন্য সবার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে।
বিসিবি’র প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী জানান, ‘আকরাম খানের শারীরিক অবস্থা স্থিতিশীল। অনেক সময় দ্রুত অবস্থার অবনতি হয়। তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আজ দুপুরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ভালো আছেন।’
গত ১০ এপ্রিল করোনায় পজিটিভ হওয়ার খবর দিয়ে বিসিবি’র গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান নিজেই জানিয়েছিলেন, ‘গতকাল টেস্ট করেছিলাম। রাতেই পজিটিভ রেজাল্ট পেয়েছি। এখন বাসাতেই আইসোলেশনে আছি। সুস্থ আছি। দোয়া করবেন।’
More Stories
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
ঈদের পরে প্রথম কার্যদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। এখনও অনেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে। তাই, কর্মস্থলে ফেরেনি বহু মানুষ। কিন্তু...
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে...
স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ‘গণহত্যা দিবস’...
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
