বৈশ্বিক পাসপোর্ট সূচকে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। ভিসা ছাড়া শুধু পাসপোর্ট দিয়ে বিদেশ ভ্রমণের সুবিধার ভিত্তিতে বিশ্বপ্যাপী এই সূচক তৈরি করা হয়েছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক নাগরিকত্ব ও পরিকল্পনা বিষয়ক ফার্ম হেনলি পাসপোর্ট সূচকের তথ্য অনুযায়ী- এ জরিপে ১০১তম অবস্থান থেকে এক ধাপ এগিয়ে বিশ্বে ১০০ নম্বর র্যাংকিংয়ে এসে দাঁড়িয়েছে বাংলাদেশের পাসপোর্ট।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, বিনা ভিসায় বা অন-অ্যারাইভাল ভিসায় বিদেশ ভ্রমণ সুবিধার ভিত্তিতে বিভিন্ন দেশের পাসপোর্টের মূল্যায়ন করে হেনলি অ্যান্ড পার্টনারস।
প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের পাসপোর্টধারীরা বর্তমানে বিনা ভিসায় ৪১টি দেশে ভ্রমণ করতে পারবেন।
তালিকায় প্রথম ও দ্বিতীয় অবস্থানে রয়েছে জাপান ও সিঙ্গাপুর এবং যৌথভাবে তৃতীয় অবস্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া ও জার্মানি। তালিকায় মোট ১১০টি অবস্থানের মধ্যে এ বছর ১০০তম অবস্থানে বাংলাদেশের সঙ্গে রয়েছে লেবানন ও সুদান।
তালিকায় পাকিস্তানের অবস্থান ১০৭তম এবং ১১০তম তথা তালিকায় সর্বনিম্ন অবস্থানে রয়েছে আফগানিস্তান। তালিকায় ভারত ৮৪তম, ভুটান ৮৯তম এবং শ্রীলঙ্কা ৯৯তম।
সেনা অভ্যুত্থানের পরও তালিকায় বাংলাদেশের অপর প্রতিবেশী মিয়ানমারের অবস্থান ৯৪তম। এই দেশের নাগরিকরা বিনা ভিসায় ৪৭টি দেশ ভ্রমণ করতে পারেন।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
