কাতার প্রবাসীদের অর্থনীতি সঞ্চয় বৃদ্ধির লক্ষ্যে দোহার লামিজন হল রুমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে বাংলাদেশ সোশ্যাল ক্লাব কাতার।
এতে নবনির্বাচিত কমিটিতে মোঃ হারুনুর রশীদকে সভাপতি, দিদারুল আলমকে সাধারণ সম্পাদক ও বিজন কৃষ্ণ শীলকে সাংগঠনিক সম্পাদক করে প্রাথমিক ২০ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
মোঃ মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব হাসান মাহমুদ। নাছির উদ্দিন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হারুনুর রশিদ, তপন মহাজন, আবদুল জলিল, আলাউদ্দিন চৌধুরীসহ অন্যান্যরা।
এ সময় বক্তারা বলেন, মাসিক বেতন পাওয়ার পর কিছু অর্থ নিজের জন্য রেখে দিলে ভবিষ্যতে হঠাৎ করে দেশে গেলেও অর্থনীতি সমস্যা কিছুটা লাঘব হবে প্রবাসীদের। তাই নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে কিছু সঞ্চয় করার আহ্বান জানান বক্তারা।
বক্তারা আরও বলেন, বিদেশে যারা বেশি আয় করেন তাদের জন্য বিভিন্ন বিনিয়োগের সুযোগ রয়েছে। তবে যাদের আয় কম তাদের জন্য সে ধরনের কোনো স্কিম না থাকায় পরিবার-পরিজন নিয়ে খেয়ে-পরে বা বিলাসিতায় উপার্জনের অর্থ শেষ হয়ে যায়। মাসিক বা ত্রৈমাসিক সঞ্চয় স্কিম চালু করলে প্রবাসীদের এক ধরনের আর্থিক সুরক্ষা তৈরি হবে। দেশে আসার পর তাদের আর্থিক সংকটে পড়তে হবে না।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
