মালয়েশিয়ায় বসবাসের বৈধ কাগজপত্র না থাকায় রাজধানী কুয়ালালামপুরের স্তেপাকের নির্মাণাধীন একটি অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে ২৬৯ বিদেশিকে আটক করেছে দেশটির অভিবাসন পুলিশ। তাদের মধ্যে ১৯১ জন বাংলাদেশি, ইন্দোনেশিয়ান ৪৪ পুরুষ ও ১৩ নারী, মিয়ানমারের ১৮ পুরুষ ও একজন নারী। এ ছাড়া ভিয়েতনামের দুজন নারী রয়েছেন। তাদের বেশির ভাগই ওই নির্মাণস্থলে কর্মরত ছিলেন।
স্থানীয় সময় বুধবার দুপুরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক খাইরুল দজাইমি দাউদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ইন্দোনেশিয়ার একজন অবৈধ শ্রমিক ৩৫তলা কন্ডোমিনিয়ামের তৃতীয় তলা থেকে লাফ দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।
এ অভিযানে পুলিশ, জাতীয় নিবন্ধন বিভাগ, সিভিল ডিফেন্স ফোর্স এবং শ্রম বিভাগের প্রায় ১২০ জন কর্মকর্তা ও কর্মী এ সমন্বিতভাবে অভিযান পরিচালনা করেন।
আটকদের বিরুদ্ধে অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এর ধারা ৬(১)(গ) এবং ১৫(১)(গ) এবং অভিবাসন বিধিমালা ১৯৬৩ এর রেগুলেশন ৩৯(বি) এর অধীনে তদন্ত করা হবে।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
