করোনাভাইরাসের কারণে দেশে গিয়ে আটকা পড়া কাতার প্রবাসীরা অধিকাংশ কর্মস্থলে ফিরলেও কিছু সংখ্যক প্রবাসীদের দ্রুততম সময়ে ফেরাতে সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে দূতাবাস। মঙ্গলবার দেশটির মনসুরা মেট্রোরেল স্টেশনের পাশে জিসিসি হলিডেস উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসিম উদ্দিন।
ফিতা কেটে উদ্বোধন শেষে সবার দোয়া ও সহযোগিতা চেয়েছেন প্রতিষ্ঠানটি তরুণ উদ্যোক্তা সাংবাদিক কাজী শামীম, রিয়াজুল ইসলাম, আল আমিন, জিয়া উদ্দিন, ফাহাদ হোসাইন ও মোহাম্মদ ইয়াসিন প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন কাতারি স্পন্সর মুজাহিদ রাব সানাড, দূতাবাসের শ্রম কাউন্সিলর ড. মুস্তাফিজুর রহমান, প্রথম সচিব তম্নয় ইসলাম, বাংলাদেশ কমিউনিটির সভাপতি আনোয়ার হোসেন আকন, মো. ইসমাইল মিয়া, জালাল আহমেদ সিআইপি ও কাতার বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আকবর হোসেন বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক এমএ সালাম, সাংগঠনিক সম্পাদক আমিন ব্যাপারী, আবু হানিফ রানা ও খাইরুল আলম সাগরসহ অন্যান্যরা।
পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত জসিম উদ্দিন বলেন, প্রত্যেকের নিজ কোম্পানির স্পন্সরের সাথে যোগাযোগ করলে আটকা পড়া প্রবাসীদের আসার বিষয়টি অনেক সহজ হবে।
এ সময় তিনি আরও বলেন, ২০২২ ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে পর্যটন খাতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে কাতার। তাই প্রতিষ্ঠানের উদ্যোক্তাদের ধন্যবাদ জানান করোনাকালীন সময়ে এমন একটি উদ্যোগ নিয়ে ট্রাভেল এজেন্সিটি যাত্রা করার জন্য। এ সময় বৈধপথে রেমিট্যান্স পাঠানোর জন্য প্রবাসী বাংলাদেশীদের আহ্বান জানান রাষ্ট্রদূত মো. জসিম উদ্দিন।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
