যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ক্যাপিটল ভবনে হামলার ঘটনা হৃদয়বিদারক।
এক বিবৃতিতে প্রেসিডেন্ট বাইডেন এ কথা বলেন। এর আগে স্থানীয় সময় শুক্রবার (২ এপ্রিল) দুপুরে ক্যাপিটল ভবনে হামলার ঘটনা ঘটে। এ সময় ক্যাপিটল হিলের উত্তর গেট দিয়ে একটি গাড়ি নিরাপত্তা চৌকি ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে। ঢুকতে ব্যর্থ হওয়ার পর হামলাকারী গাড়ি থেকে ছুড়ি হাতে বেরিয়ে আসেন। এরপর পুলিশ কর্মকর্তাদের ওপর হামলা করে দুজনকে আহত করেন। নিরাপত্তা রক্ষার্থে পুলিশ হামলাকারীকে গুলি করে। আহত অবস্থায় পুলিশ কর্মকর্তা ও হামলাকারীকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে একজন পুলিশ কর্মকর্তা ও হামলাকারী নিহত হন।
জো বাইডেন বলেন, আমি মার্কিন হামলার কথা জানতে পেরে হৃদয়বিদারক হয়ে পড়েছিলাম। এ হামলায় মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাপিটল পুলিশের অফিসার উলিয়াম ইভানস নিহত হন। তিনি এবং সহযোদ্ধারা জীবন দিয়ে এই আক্রমণ রক্ষা করার চেষ্টা করেন। ইভানসের মৃত্যু এবং তার পরিবারের ক্ষতির জন্য দুঃখিত ও সমবেদনা জানাচ্ছি। আমরা জানি যে রাজধানীর ক্যাপিটলে যারা কাজ করেন এবং যারা এটির সুরক্ষা দেন তাদের জন্য এটি কতটা কঠিন সময় ছিল।
More Stories
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
খালেদা জিয়ার নেতৃত্ব উপমহাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে : বার্নিকাট
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে বহু নির্যাতন সহ্য করলেও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কখনো...
মাদুরোর আগে আর কোন কোন সরকারপ্রধানকে বন্দি করেছিল যুক্তরাষ্ট্র?
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে বন্দি করেছে যুক্তরাষ্ট্র—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন ঘোষণায় বিশ্বজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে।...
হোয়াইট হাউসে ট্রাম্প–মামদানি বৈঠকে প্রশংসা আর সৌহার্দ্যের বার্তা
ওয়াশিংটনে হোয়াইট হাউসে শুক্রবার অনুষ্ঠিত হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির প্রথম আনুষ্ঠানিক বৈঠক। দুই...
