উদীচী যুক্তরাষ্ট্র ও উদীচী স্কুল অব পারফর্মিং আর্টসের যৌথ আয়োজনে গত শুক্রবার স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদীচী যুক্তরাষ্ট্রের সম্মানিত সভাপতি ডঃ মোহাম্মদ আব্দুল্লাহ। জুমে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে কানাডা থেকে উপস্থিত ছিলেন বাংলা একাডেমী ও একুশে পদকপ্রাপ্ত কবি আসাদ চৌধুরী, উদীচীর উপদেষ্টা ও উদীচী স্কুলের বাংলা বিভাগের প্রধান বেলাল বেগ। এছাড়া উদীচী যুক্তরাষ্ট্রের নির্বাহী কমিটির অধিকাংশ সদস্যই উপস্থিত ছিলেন।
সভাপতি ডঃ মোহাম্মদ আব্দুল্লাহ অনুষ্ঠানে সূচনা বক্তব্যে স্বাধীনতার সকল শহীদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে উপস্থিত সবাইকে স্বাগত জানান। নতুন প্রজন্মের পক্ষে উদিতা তন্বী সংক্ষিপ্ত বক্তব্যে স্বাধীনতা যুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন। এর পরেই পল্লীকবি জসীম উদ্দীনের কবিতা আবৃত্তি করে উদীচী স্কুলের ছাত্র প্রমিত মহান আচার্য্য। জর্জ হ্যারিসনের ‘বাংলাদেশ বাংলাদেশ’ গানের ভাবার্থ নিয়ে নিজের লেখা ও সুরে জীবন বিশ্বাস পরিবেশন করেন ‘বাংলাদেশ বাংলাদেশ’ গান। এর পরেই একে একে বক্তব্য রাখের বেলাল বেগ, ডঃ নুরুন্নবী এবং কবি আসাদ চৌধুরী।
সাংস্কৃতির পর্বে অংশ নেন প্রতীক মোদক, অনুপল চৌধুরী, অরিক রহমান, তৃষা মণ্ডল, স্মরণিকা চক্রবর্তী, আদিত্য রায়, বাঁধন কর্মকার, নবনীতা চন্দ, দীব্য রায়, দীপ্ত রায়, সংগীতা চক্রবর্তী, জীবন বিশ্বাস।
উদীচী যুক্তরাষ্ট্রের সহ-সাধারণ সম্পাদক মোহিত আচার্য্য এবং সহ-সভাপতি তুষার রায় সংক্ষিপ বক্তব্য রাখেন। সবশেষে মুক্তা ধর ও অনামিকা মজুমদারের সংগীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়। সমাপনী বক্তব্য রাখেন উদীচী যুক্তরাষ্ট্রের সাধারণ সম্পাদক জীবন বিশ্বাস।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
