বরিশালের বাকেরগঞ্জে সৌদি প্রবাসী আব্দুর রহিম খান হত্যা মামলার পলাতক আসামি জামাল হাওলাদারকে তিন বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর জামাল হাওলাদার আব্দুর রহিম খানকে হত্যার কথা স্বীকার করে আজ শনিবার আদালতে জবানবন্দি দিয়েছেন। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
শনিবার দুপুরে বরিশাল নগরীর রূপাতলী সিআইডি অফিসে মামলার প্রধান আসামি জামাল হাওলাদারকে নিয়ে আসা হয়। এ সময় সিআইডি’র বিশেষ পুলিশ সুপার মো. হাতেম আলী জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল শুক্রবার রাতে জামাল হাওলাদারকে গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি নিজেই প্রবাসী আব্দুর রহিম খানকে ইলেকট্রিক কাজে ব্যবহৃত ‘প্লাস’ দিয়ে মাথায় আঘাত করে হত্যার কথা স্বীকার করেছেন। শনিবার বরিশাল আদালতে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।
পুলিশ সুপার মো. হাতেম আলী আরও জানান, বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়নের কাকরধা এলাকার বাড়িতে নতুন ভবনে ইলেকট্রিক ওয়্যারিং কাজের জন্য জামাল হাওলাদারের সঙ্গে চুক্তি হয় আব্দুর রহিম খানের। এ জন্য তাকে অগ্রিম ১১ হাজার টাকা দেওয়া হয়। কিন্তু কাজ অসম্পন্ন রেখে চলে যায় জামাল।
২০১৮ সালের ২২ মে ওই এলাকার কাকরধা বাজারে জামাল মিস্ত্রির সঙ্গে প্রবাসী রহিমের দেখা হয়। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে জামাল তার হাতে থাকা ইলেকট্রিক কাজে ব্যবহৃত ‘প্লাস’ দিয়ে রহিমের মাথায় আঘাত করেন। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওই ঘটনায় রহিমের ভাই রফিকুল ইসলাম বাদী হয়ে ২০১৮ সালের ১ জুন বাকেরগঞ্জ থানায় ছয় জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। প্রায় তিন বছর পলাতক থাকার পর অভিযুক্ত জামাল হাওলাদারকে গ্রেপ্তার করে সিআইডি। জিজ্ঞাসাবাদ শেষে শনিবার তাকে আদালতে নেওয়া হয়। ওই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন আসামি। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
