পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ইউরোপ থেকে আসা যাত্রীদের ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করা হয়েছে। সোমবার (২৯ মার্চ) রাত ১২টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে। যাত্রীদের নিজ খরচে হোটেলে কোয়ারেন্টাইনে থাকতে হবে।
সোমবার (২৯ মার্চ) রাতে সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান এসব তথ্য জানিয়েছেন।
তিনি আরও জানান, অন্য দেশ থেকে করোনা নেগেটিভ সনদ নিয়ে আসা যাত্রীদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। প্রশাসনের মাধ্যমে হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হবে।
বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় ১৮ দফা নির্দেশনা দিয়েছে সরকার। এর অংশ হিসেবে দেশের বিমানবন্দর ও এয়ারলাইন্স সংশ্লিষ্টদের জন্য নতুন নির্দেশনাসহ প্রজ্ঞাপন জারি করতে যাচ্ছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। সোমবার (২৯ মার্চ) রাতেই এ প্রজ্ঞাপন জারি করা হবে।
বেবিচকের চেয়ারম্যান জানান, সরকার বিদেশফেরত সব যাত্রীকে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রাখার নির্দেশনা দিলেও বর্তমানে তা সম্ভব নয়। তবে শুধু যুক্তরাজ্যসহ ইউরোপের দেশ থেকে যারা আসবেন, তাদের জন্য ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করা হবে।
এছাড়া, সম্প্রতি ওয়াইড বডি উড়োজাহাজে ৩০০ যাত্রী নেওয়ার অনুমতি দেওয়া হলেও করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় আবার আগের মতো ২৬০ জন যাত্রী পরিবহনের নির্দেশনা দেওয়া হচ্ছে।
ফ্লাইটের ভেতরে সব যাত্রীকে মাস্ক পরতে হবে। যেসব উড়োজাহাজে এক সারিতে তিনটি আসন আছে, সে উড়োজাহাজে মাঝের আসনের যাত্রীকে মাস্কের পাশাপাশি ফেস শিল্ডও পরতে হবে।
More Stories
বিদেশে পাচার হওয়া ৪৪ কোটি টাকা ফিরিয়ে আনল সিআইডি
প্রতারণার মাধ্যমে বিদেশে পাচার হওয়া ৪৪ কোটিরও বেশি টাকা দেশে ফিরিয়ে এনেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রবিবার (২৯ মার্চ) সিআইডির...
এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা: ঢাকা দক্ষিণে লড়বেন আসিফ, উত্তরের প্রার্থী আদীব
ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনসহ দেশের পাঁচটি সিটি করপোরেশনের আগামী নির্বাচনে মেয়র পদে প্রার্থীদের নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক...
সংবিধান সংস্কারের আলোচনা প্রশ্নে উত্তপ্ত সংসদ
‘সংবিধান সংস্কার পরিষদ’-এর অধিবেশন আহ্বান এবং ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের দাবি ঘিরে আজ উত্তপ্ত হয়ে ওঠে জাতীয় সংসদ। সংসদের মুলতবি...
আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: সংসদে নাহিদ ইসলাম
বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, আমরা সংবিধান সংশোধনের জন্য এখানে (সংসদ) আসিনি। সংবিধান সংস্কারের জন্য এসেছি। রোববার (২৯ মার্চ)...
সরকারি দল সংবিধানকে নিজেদের মতো ব্যাখ্যা করছে: নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সরকারি দল গণরায় মানছে না। তারা সংবিধানকে নিজেদের...
প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার নয়া পল্টনের কার্যালয়ে তারেক রহমান
প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মত রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৮ মার্চ) সন্ধ্যা...
